নৌকায় পদ্মা নদী পার হয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ডোমকল: বিএসএফের নজর এড়িয়ে নৌক করে পদ্মা নদী পার হয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে ধরা পরল বাংলাদেশি দুই যুবক।বুধবার গভীর রাত ডোমকল থানার পুলিশ মুর্শিদাবাদের ডেমকলের ভাতসালার কাছে একটি অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বাংলাদেশের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বাংলাদেশি সিম কার্ড (Bangladeshi Sim Card)সহ দুটি মোবাইল। পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম আকাশ সেখ (২০), বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায়। আর এক জনের নাম রবি সেখ @ সানু (১৯) ।বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায়। বুধবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ডোমকলে ভাতসালার কাছে ডোমকল থানার আই(IC)সি পার্থ সারথি মজুমদারের নেতৃত্ব পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে।

তাদের কাছে তল্লাশি চালিয়ে বাংলাদেশি সিম কার্ড সহ দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে, উভয়ই বাংলাদেশে থেকে নৌক করে পদ্মা নদী(Oadma River) পার হয়ে অবৈধ ভাবে ভারতে সীমান্তে প্রবেশ করে বলে জানায়। এছাড়া তারা কোনও বৈধ ভ্রমণের নথি দেখাতে ব্যর্থ হয়ে এবং কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করে। তারপর তাদের গ্রেফতার করে পুলিশ। যথাযথভাবে, একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে পুলিশ। কি কারনে তারা ভারতে অবৈধ ভাবে প্রবেশ করেছিল তাদের অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা তার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ। অন্যদিকে,ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ৪ জন বাংলাদেশের অনুপ্রবেশকারী গ্রেফতার পুলিশ ও বিএসএফের (BSF)যৌথ উদ্যোগে রানীনগরে।

বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদের রাণীনগর থানার(Raninagar P.S.) হারুডাঙ্গা এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে চারজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। তাদের বৃহস্পতিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় রানীনগর থানার পুলিশ ।তবে কি কারণে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে,পুলিশ সূত্রের ধৃতদের নাম জানা যায় 1) মোঃ তরিকুল ইসলাম (৩০) ২) মোঃ জসিমউদ্দিন (২৯ ) 3) মোঃ নূর ইসলাম (৩৬) 4) মোঃ রবিউল ইসলাম। ধৃত চারজনেরই বাড়ি রাজশাহী জেলা এলাকায় বলেই পুলিশ সূত্রে খবর।

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?