আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইসলামপুরে বিজেপি,কংগ্রেস ও সিপিএমের ৬ জয়ী প্রার্থী তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি,ইসলামপুর: মুর্শিদাবাদের ইসলামপুরে বাম কংগ্রেস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৬ জয়ী প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনের পরই যোগদানের হিড়িক শুরু হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। বুধবার আবারও মুর্শিদাবাদের(Murshidabad) ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ৪ বিজেপি , ১ কংগ্রেস এবং ১ সিপিআইএম জয়ী প্রার্থী রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। আগামী ১১ই আগস্ট ইসলামপুর গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন ।

তার আগেই তৃণমূলের হাতকে আরও শক্তিশালী করতে তারা যোগদান করেন। এই যোগদানে বাম কংগ্রেস বিজেপিকে চাপে পড়তে হবে বলে খবর। এদিকে প্রসঙ্গে বিধায়ক(MLA) সৌমিক হোসেন বলেন, কোন ঘরের মধ্যে বা বদ্ধ জায়গায় এই যোগদান করানো হয়নি। যাতে বিরোধীরা ভয় দেখানো বা অপহরণের কোন অপবাদ দিতে না পারে।

খোলা আকাশের নিচে জনপ্রিয় এই জয়ী প্রার্থীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamta Banerjee) উন্নয়নের শরিক হতে যোগদান করানো হলো ।তিনি আরো দাবি করেন যে, নতুন জয়ী প্রার্থীরা যোগ দেওয়ায় তাদের প্রার্থী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ ।আরও চারজন অন্যান্য দলের প্রার্থী নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে তিনি জানান।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ