হাওড়ার ফ্ল্যাট থেকে বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে শোরগোল, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় একটি আবাসনের ফ্ল্যাট থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে এই ঘটনাটি সামনে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুমিতা দে। তাঁর বয়স প্রায় ৬০ বছর। তিনি টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডের একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রতিবেশীরা সুমিতা দেবীকে ঘরের ভিতরে বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরই টিকিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশকর্মীরা ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে উদ্ধার করে দ্রুত হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সুমিতা দেবীর স্বামী হাওড়া আদালতের একজন আইনজীবী ছিলেন। প্রায় তিন বছর আগে তাঁর স্বামীর মৃত্যু হয়। তারপর থেকেই তিনি একাই ওই ফ্ল্যাটে থাকতেন।

প্রাথমিক তদন্তে মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তবুও ঘটনার প্রকৃত কারণ জানতে হাওড়া থানার পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে|

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪