আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিনরাজ্যের জাল ফিটনেস নিয়ে কলকাতায় চলছে কয়েক হাজার যানবাহন, ব্যাপক ক্ষতির সম্মুখীন রাজ্য কোষাগার

নিজস্ব প্রতিনিধি: বাণিজ্যিক যানবাহনের ফিটনেস সার্টিফিকেট জালিয়াতি পুরোদমে চলছে রাজ্যে। কিছুদিন আগে ঘটকপুকুরের এক যুবককে ধাক্কা মারে তৃণমূল বিধায়ক সওকত মোল্লার পাইলট কার। পরে জানা যায় ওই গাড়িটির ফিটনেসের মেয়াদ ফুরিয়েছে বহুদিন আগে। বিধায়কের পাইলট কার ফিটনেস মেয়াদ অতিক্রম করে গিয়েছে আগেই, তারপরে রাস্তায় চলাফেরা করছে- এই খবর প্রকাশ্যে আসতেই মুখ পুড়েছিল সরকারের।  এবার এই ফিটনেস জালিয়াতির ওপরে কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। পরিবহন দফতরের সাম্প্রতিক সময়ে করা এক তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। কলকাতা ও তৎ সংলগ্ন বেশ কিছু জেলায় ছয় হাজারেরও বেশি বাণিজ্যিক যানবাহনের সার্টিফিকেটই জাল বলে অভিযোগ। এই যানবাহনের মালিকেরা ফিটনেস সার্টিফিকেট পেয়েছেন বাংলার বাইরে রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশের বেসরকারি পরীক্ষাকেন্দ্র থেকে। অথচ উল্লিখিত রাজ্যগুলিতে আদৌ কোনওদিন এই গাড়িগুলি গিয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

আসলে একটি অটো রিকশা থেকে সূচনা হয় সবকিছুর। হাওড়ায় এক পুলিশকর্মীর তৎপরতায় গোটা বিষয়টি সামনে আসে। তিনি রাস্তায় একটি অচল হয়ে পড়ে থাকা অটো দেখতে চান। সন্দেহ হওয়ায় ওই পুলিশকর্মীর অটোর কাগজপত্র দেখতে চান। তারপর কাগজপত্র দেখে তো তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার অবস্থা। পুলিশকর্মী দেখেন অটোর কাগজপত্র সবই রয়েছে, কিন্তু বৈধ ফিটনেস সার্টিফিকেট পেয়েছে অন্য রাজ্য থেকে। গাড়িটির মালিকের কাছে কোন জাতীয় পারমিট নেই।

এরপর আঞ্চলিক পরিবহন দফতর বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শুরু করে। দেখা যায় আরও হাজার হাজার বাণিজ্যিক যানবাহন এই একই দোষে দোষী। সমস্ত বাণিজ্যিক যানবাহন গুলি ভিন্ন রাজ্যের সার্টিফিকেট জোগাড় করেছে। অথচ কোনওদিন সেসব রাজ্যেই যায়নি। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে প্রায় ছয় হাজার যানবাহন ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর ফলে মারাত্মক ক্ষতগ্রস্ত হচ্ছে রাজ্য কোষাগার। অন্তত নয় কোটি টাকার ক্ষতি হয়েছে রাজ্যের। ফিটনেস সার্টিফিকেট ছাড়া যানবাহনের বিরুদ্ধে মামলা করার জন্য সমস্ত আঞ্চলিক পরিবহন অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

কিছু টাকা বাঁচাতেই এই কৌশল অবলম্বন করছেন বাণিজ্যিক যানবাহন মালিকেরা। আসলে ফিটনেস পরীক্ষার নির্ধারিত তারিখ যদি মিস করা হয়, তাহলে ৫০ টাকা করে জরিমানা দিতে হয়। এক বছরে এই জরিমানা দাঁড়াতে পারে আঠারো হাজার টাকা পর্যন্ত। অনেক গাড়ির মালিক এই জরিমানা এড়াতেই সার্টিফিকেট জোগাড় করছে বলে মনে করা হচ্ছে। এই দুর্নীতি রুখতে পরিবহন দফতর এক নির্দেশিকা জারি করে জানিয়েছে ট্যাক্স বকেয়া এবং পারমিট রিনিউ না করেই ফিটনেস সার্টিফিকেট নেওয়া যানবাহনদেরি দ্রুত শনাক্ত করা হবে। ইতিমধ্যে কিছু গাড়ির মালিকের কাছে নোটিশ পাঠানো হয়েছে। তাদের ফিটনেস পরীক্ষার জন্য হাজির হতে বলা হয়েছে। রাজ্য সরকার সড়ক পরিবহন মন্ত্রককে কিছু চিঠি দিতে চলেছে। এই চিঠিতে আবেদন জানিয়ে বলা হবে যে প্রত্যেকটি ফিটনেস পরীক্ষাকেন্দ্রকে বাহন জাতীয় ডেটা বেসে পরীক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড বাধ্যতামূলক করা হোক।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ