শিলিগুড়িতে কফিনবন্দি ৬৪ কেজি গাঁজা অ্যাম্বুল্যান্স থেকে আটক

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: কফিন বন্দী গাঁজা। অভিনব উপায়ে গাঁজা পাচারের চেষ্টা করেও শেষ রক্ষা হল না। পাচারের আগেই এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে গেল বিপুল পরিমাণে গাঁজা সহ চার পাচারকারী। পাচারকারীদের মধ্যে একজন মহিলাও রয়েছে। জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে এসটিএফ আধিকারিকরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা((NGP P.S.) এলাকার ফুলবাড়িতে(Fulbari) অভিযান চালিয়ে একটি অ্যাম্বুল্যান্স (Ambulance) আটক করে।

অ্যাম্বুল্যান্সটি ত্রিপুরার আগরতলা থেকে বিহারের বেগুসরাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সে সাদা কাপড়ে মোড়ানো একটি কফিন রয়েছে। দেখে মনে হবে যেন মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। কফিনটি খুলতেই চোখ ছানাবড়া এসটিএফ আধিকারিকদের। কফিনের মধ্যে থরে থরে সাজানো গাজার প্যাকেট। এদিন মোট ১৮ টি প্যাকেট উদ্ধার হয়েছে। যার ওজন প্রায় ৬৪ কেজি। এসটিএফ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা হল সমীর দাস, অপূর্ব দে, পাপ্পু মোদক ও সরস্বতী দাস।

এদের মধ্যে সমীর দাস অ্যাম্বুল্যান্সর মালিক তথা চালক। সমীর দাস বাকি তিনজনকে ত্রিপুরার আগরতলা(Agartala) থেকে বিহারে(Bihar) গাঁজা পরিবহনের কাজে নিয়োজিত করে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মঙ্গলবার শিলিগুড়ির এনজেপি থানায় নির্দিষ্ট ধারায় অভিযোগ জমা করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য