দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

নিজস্ব প্রতিনিধি: ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু হল এক ভোটারের। বীরভূমের সিউড়িতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃতের নাম অসীম রায়, তিনি ডাঙালপাড়ার বাসিন্দা। বয়স ৬৬ বছর। সূত্রের খবর, এদিন তাঁর ভোট কেন্দ্র ছিল সিউড়ির নেতাজী স্কুলে। ভোট দিতে যাওয়ার সময়েই তিনি আচমকা মাথা ঘুরিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরিবারের দাবি, তাঁর আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে আজ সকালে বনগাঁতেও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ভোট দিতে গিয়ে আর বাড়ি ফিরতে পারলেন না বনগাঁর পরিযায়ী শ্রমিক! ভোট দিতে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু তাঁর যে আর বাড়ি ফেরা হবে না, তা হয়তো ঘুনাক্ষরেও টের পাননি। ট্রেনের অসংরক্ষিত কামরায় তুমুল ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর।

মৃতের নাম সুমিত মাতব্বর (৩১)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালপুর এলাকায়। নাগপুরের একটি বেসরকারি নির্মাণ সংস্থায় কাজ করতেন তিনি। তবে আগে পরিযায়ী শ্রমিক হিসেবে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করেছেন। বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য বন্ধুদের সঙ্গে ট্রেনে চেপে বাড়ি ফির ছিলেন তিনি। কিন্তু ট্রেনে অত্যন্ত ভিড়ের কারণে তিনি নির্দিষ্ট আসন না পেয়ে শৌচাগারের সামনে বসেন। দীর্ঘক্ষণ গাদাগাদি ভিড়, তীব্র গরম ও অস্বস্তিকর পরিবেশের মধ্যেই তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন।

তাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পেটে অসহ্য যন্ত্রণায় তিনি মেঝেতে পড়ে ছটফট করেন। এরপর সাঁতরাগাছি ঢোকার আগে সিগন্যালের জন্যে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ট্রেনের মধ্যেই তাঁর মৃত্যু হয়। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছনোর পর ট্রেন থেকে দেহ নামিয়ে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখন এই ঘটনার তদন্ত করছে পুলিশ। পাশাপাশি রেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, বিপুল ভিড় সামলা দিতে কেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি?

Published by:

Share Link:

More Releted News:

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ