পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম ৩ পরীক্ষার্থী ও ৭ শিক্ষক-শিক্ষিকা

Share:

নিজস্ব প্রতিনিধি :  উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে ৩ পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে গিয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ২ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিচ্ছেন। বাকি একজনকে হাসপাতালে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে।

অন্যদিকে, জলপাইগুড়ি ময়নাগুড়ি জাতীয় সড়কে বালাপাড়া এলাকায় আরও একটি দুর্ঘটনায় জখম ৭ জন শিক্ষক, শিক্ষিকা। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষকদের-শিক্ষিকাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, শিক্ষক-শিক্ষিকারা সকলেই উচ্চ মাধ্যমিকের গার্ড দেওয়ার ডিউটিতে ছিল। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলেছে তাঁদের। শালবনির খান্দিবাঁধ কোকিলমণি হাইস্কুলের ৩ ছাত্র বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল।

মঙ্গলবার  সকালে গাড়িতে করে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি জোর পাকরি স্কুলে যাচ্ছিলেন ৭ শিক্ষক শিক্ষিকা। আচমকাই পিছন থেকে দ্রুত গতিতে একটি গাড়ি সেই গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। আহত হন গাড়িতে থাকা সকলেই। স্থানীয়রাই ছুটে এসে আহতদের উদ্ধার করেন তাঁরা। তাঁরাই হাসপাতালে পৌংছে দেয়। ঘাতক গাড়ি ও চালককে আটক করে রাখে তাঁরা।  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। চালক-সহ ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষিকার মধ্যে একজনের আঘাত গুরুতর। তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন।

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার রয়েছে  উচ্চ মাধ্যমিকের এডুকেশন, নিউট্রিশন ও ফিজিক্সের পরীক্ষা। সেই পরীক্ষা শুরুর আগেই দুর্ঘটনা। দুর্ঘটনার পরে আতঙ্কে রয়েছে পড়ুয়ারা। তবু প্রাথমিকভাবে সেই আতঙ্ক কাটিয়ে পরীক্ষা দিতে বসেছে তাঁরা। 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা