৭০ কেজি ওজনের শঙ্কর মাছ, কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের মধ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি : এক-দুই কেজি নয়। জালে উঠল ৭০ কেজি ওজনের শংকর মাছ। আর এই মাছ কিনতে হুড়োহুড়ি পরে গেল ক্রেতাদের মধ্যে। এমনই ঘটনা ঘটেছে শান্তিপুরের রেলবাজার বোস মার্কেটে।

শনিবার রাতেই হাওড়ার মাছ বাজার থেকে এই ৭০ কেজি ওজনের শংকর মাছটি এনেছেন ভোলা হালদার নামে এক মাছ ব্যবসায়ী। এত বড় মাছ এর আগে বিক্রি করার সৌভাগ্য হয়নি এই মাছ ব্যবসায়ীর। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ভোলা হালদার জানান, আগে একশ কেজি মাছ চোখে দেখলেও বিক্রি করার সৌভাগ্য হয়নি। তবে এবারে এই অভিজ্ঞতা আমার কাছে প্রথম। জানা গিয়েছে, নিজের একার পক্ষে সাধ্য না থাকলেও চার জন ব্যবসায়ীর সহযোগিতায় মাছটিকে কাটতে সমর্থ হন তিনি।

এত বড় মাছ বাজারে এসেছে শুনেই রবিবার ছুটির দিন অনেকেই ভিড় জমান বাজারে। মাছের ভাগ পেতে হুড়োহুড়ি পরে যায় ক্রেতাদের মধ্যে। অনেক ক্রেতাই বেশি দাম দিয়েও মাছ কিনতে রাজি হয়ে যায়। মাছের দাম কেজি প্রতি ৪০০ টাকা পর্যন্ত উঠে যায়। শংকর মাছের পুষ্টিগত গুণ খুব বেশি। এই মাছ খাওয়া শরীরের পক্ষেও ভালো। মাছের এই গুণাগুনের কথা ভেবেও অনেকেই বেশি দাম দিয়ে মাছটি কিনেছে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ী ভোলা হালদার। শুধু মাছটির দেহের অংশই নয়, শঙ্কর মাছের লেজটিও রোদে শুকিয়ে চাবুক হিসাবে ব্যবহার করা হয়। এদিন লেজের অংশটিও ভালো দামেই বিক্রি হয়ে গিয়েছে খবর।

 

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড