দেউচা-পাঁচামি প্রকল্পে আরও ৭৮ জন জমিদাতা পেলেন চাকরির নিয়োগপত্র

প্রথম পর্যায়ে ২৭৫ জনের হতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল। শনিবার দ্বিতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ৭৮ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও ৭৮ জন জমিদাতা পুলিশ কনস্টেবলে চাকরির নিয়োগপত্র পেলেন। বীরভূম জেলার দেউচা-পাঁচামি (Deucha Pachami) প্রকল্পে জমিদাতাদের চাকরি দেওয়া হবে বলে আগেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল। দফায় দফায় জমিদাতাদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছে প্রশাসন। শনিবার বীরভূমের সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রশাসনের কর্তারা। নিয়োগপত্র পেয়েই শনিবার থেকে তাঁরা জুনিয়র কনস্টেবল পদে কাজে যোগ দেন।

রাজ্য সরকারের দেউচা পাঁচামি প্রকল্পের বিরোধিতা করে একাধিকবার পথে নেমেছে বিরোধীরা। কিন্তু এই প্রকল্পে বিরোধীদের আন্দোলন কার্যত ব্যর্থ হয়েছে। কারণ দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পে জমিদাতারা অবশেষে রাজ্য সরকারের প্যাকেজ গ্রহণ করেছে। রাজ্যের তরফে এই প্রকল্পে জমিদাতাদের জন্য ঘোষণা করা হয়েছিল, জমিদাতাদের দ্বারা মনোনীত যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে বলে। রাজ্যের ঘোষণামত শনিবার বীরভূমের সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জমিদাতাদের দ্বারা মনোনীত ৭৮ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন প্রশাসনের কর্তারা। শনিবার পুলিশের জুনিয়র কনস্টেবল পদে নিয়োপত্র হাতে পাওয়ার পর ৭৮ জন যুবক যুবতী রবিবার প্রশিক্ষণের জন্য রওনা দেন বারাকপুরে। বারাকপুরের (Barrackpore) লাটবাগানে তাঁদেরকে চার মাসের প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে গত মাসে প্রথম পর্যায়ে এই প্রকল্পে ২৭৫ জন জমিদাতার হাতে কাজে যোগদানের নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল। শনিবার দ্বিতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ৭৮ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ প্রশাসনিক কর্তারা। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, ‘বহিরাগতরা প্রকল্পকে নষ্ট করার মতলবে হাজির হয়। জেলার ভাল-মন্দ এখন আপনাদের হাতে। এলাকার ভবিষ্যৎ আপনারা গড়ুন। এলাকায় গিয়ে বাংলা কী গতিতে এগোচ্ছে, সবাইকে তা জানান। মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলাকে দেশের এক নম্বর স্থানে পৌঁছে দেবেন।’ প্রসঙ্গত দেউচা পাঁচামি প্রকল্পে জমিদাতাদের দুটি পর্যায়ে ৪০০ চাকরিপ্রার্থীর নাম থাকলেও ৩৫৩ জনকে নিয়োগপত্র দেওয়া সম্পন্ন হয়েছে। বাকিদের নিয়োগপত্র দেওয়ার জন্য তৃতীয় দফার তালিকার প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩