আহা কি আনন্দ আকাশে-বাতাসে! ১৪ বছর কারাবাসের পর মুক্তি ৮৪০ জনের শুভেচ্ছা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : সংশোধনাগারে থাকাকালীন ভালো আচরণ করার জন্য মুক্তি পেয়েছেন ৮৪০ জন। ২০১১ সালের পর থেকে রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছেন তারা। এরা সকলেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন বলে জানা গিয়েছে। সংশোধনাগার থেকে ছাড়া পাওয়া বন্দীদের এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নিজের এক হ্যান্ডেল এক্সপোস্ট করে তিনি লিখেছেন, যাবজ্জীবন সাজা প্রাপ্ত মানুষদের মধ্যে যাঁদের ইতিমধ্যেই ১৪ বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়ে গেছে, তাঁদের অনেককেই আমাদের সরকার আইন মেনে মুক্তি দিয়েছে। ২০১১ সালের পর থেকে এখনো পর্যন্ত ৮৪০ জন এরকম মানুষ ছাড়া পেয়েছেন। আরো ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাঁদের ও তাঁদের পরিবারের সকলকে আমার অভিনন্দন জানাই। আমি জেনেছি, বন্দিজীবনে এঁদের আচরণ ভালো ছিল। তারই স্বীকৃতি এই মুক্তি। সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। আমি আশা করব, এই মুক্তি প্রাপ্ত বন্দিরা তাঁদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠবেন– তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে।

জানা গিয়েছে, ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত সংশোধনাগারে ভালো আচরণ করার জন্য এবং অন্যান্য বিষয়ে খতিয়ে দেখার পর আইন মেনে ৮৪০জনকে মুক্তি দিয়েছে রাজ্য। আরও ৪৫জনকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও যাবজ্জীবন প্রাপ্ত আসামী ১৪ বছর জেলে থাকার পর বা তার বেশি সময় জেলে কাটিয়ে ফেলার পর মুক্তির জন্য আবেদন করতে পারে। তখন আদালত সবদিক বিচার করে রাজ্যকে মুক্তির কথা জানায়। ওই বন্দি জেলে কেমন আচরণ করেছেন, দোষ করার সময় তার মানসিকতা ও সংশোধনাগারে থাকাকালীন তাঁর মানসিকতা বিচার করে দেখা হয়। এরপর আইন মেনেই তাদের মুক্তির ব্যবস্থা করে রাজ্য।

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

সারা খলিফা-সহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ড

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা