মল্লারপুরে বাস-অটো সংঘর্ষে মৃত ৯

মৃতরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁরা মল্লারপুর এলাকায় এসেছিলেন ধান বোনার কাজে ক্ষেতমজুর হিসাবে কাজ করার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল বীরভূম(Birbhum) জেলার মল্লারপুরে(Mallarpur)। রামপুরহাট (Rampurhat) মহকুমার মল্লারপুর থানা এলাকায় তেলেডা গ্রামের কাছে মঙ্গলবার বিকালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসের সঙ্গে ৬০ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবোঝাই একটি অটোর। তাতে ঘটনাস্থলে মারা যান ৯ জন। অটোর চালককে গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা ঘাতক বাসটিকে আটক করলেও তার চালক ও কন্ডাক্টর পলাতক। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। একটি বেসরকারি সূত্র থেকে অবশ্য দাবি করা হয়েছে, মৃতরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁরা মল্লারপুর এলাকায় এসেছিলেন ধান বোনার কাজে ক্ষেতমজুর হিসাবে কাজ করতে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা বলেও জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত অটোতে ওই ৯জন মজুর ও চালক ছিলেন। রামপুরহাট থেকে সিউড়ি অভিমুখী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি দ্রুত যাচ্ছিল জাতীয় সড়ক ধরে। সম্ভবত অতি দ্রুতগতি থাকার জন্যই বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তার জেরেই বাসটি সোজা গিয়ে ধাক্কা মারে অটোতে। আবার অনেকের ধারনা, ছোট অটো যাতে ৪ জন বসতে পারেন তাতে ৯জন যাত্রী তোলায় অটোর ওপর থেকে নিয়ন্ত্রণ হারান চালক। আর তার জেরেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। বাসের ধাক্কায় অটোটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দ ও আর্তনাদে স্থানীয় বাসিন্দারাই দ্রুত এগিয়ে এসে উদ্ধারকার্য শুরু করেন। ঘটনার জেরে জাতীয় সড়কে যানবাহন চলাচল বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যানজট কাটিয়ে ফের যান চলাচল শুরু করে।

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

দারচিনি খেতে ভালবাসেন? জিভের প্রেমেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি

পুজোর মুখে বড় ধামাকা! ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে Vivo X Fold 6

২ অক্টোবর শুরু শক্তিশালী কেন্দ্র দৃষ্টি রাজযোগ, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো