চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৭ পুরসভায় ৯১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পুরসভায় রয়েছে নির্বাচন। সেই নির্বাচনে মনোময়ন দাখিলের প্রক্রিয়া শেষ হয়েছে গত ৯ ফেব্রুয়ারি। ১০ তারিখ ছিল স্ক্রুটিনি। ১১ তারিখ থেকে এদিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহার করার সময়সীমা। সেই নির্দিষ্ট সময়সীমা পার হতেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ৫টি জেলার ১৭টি পুরসভার ৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। যদিও বেসরকারি মতে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনের সংখ্যা অনেক বেশি। কেননা বহু পুরসভায় বাম বা বিজেপি কিংবা কংগ্রেস অথবা নির্দল প্রার্থীরা লিফলেট বিলি করে ভোটের ময়দান থেকে সরে দাঁড়াবার কথা জানিয়েছেন। যে কোনও কারণে তাঁরা সরকারি ভাবে মনোনয়ন প্রত্যাহার করার পথে হাঁটা দেননি বা সেই সুযোগ পাননি। যেহেতু সরকারি ভাবে মনোনয়ন থেকে গিয়েছে তাই ওই সব আসনে আগামী ২৭ তারিখ ভোটও হবে।

এদিন কমিশন যে তথ্য সামনে এনেছে তাতে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জেতা আসনের সংখ্যা সব থেকে বেশি। সেখানে ৫টি পুরসভার মোট ৯৩টি আসনের মধ্যে তৃণমূল ৩৮টি আসনে জয়ী হয়ে গিয়েছে। অর্থাৎ এক তৃতীয়াংশেরও বেশি আসন কেষ্টগড়ে বিনা লড়াইয়ে চলে এসেছে তৃণমূলের ঝুলিতে। এর মধ্যে সব থেকে বড় জয় এসেছে সাঁইথিয়ায়। সেখানে ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই জোড়াফুলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বোলপুরের ২২টি ওয়ার্ডের মধ্যে তাঁরা জিতেছে ১০টি ওয়ার্ডে। রামপুরহাট পুরসভায় ১৮টি আসন ও দুবরাজপুর পুরসভার ১৬টি আসনের মধ্যে দুই শহরেই তৃণমূল ৫টি করে ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। সিউড়িতে তৃণমূল ১৮টি আসনের মধ্যে ৪টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে। আবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ১৮টি আসনে।

উত্তর ২৪ পরগনা জেলার ৭টি পুরসভায় তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে মোট ১৪টি আসনে। এর মধ্যে তাঁরা ৬টি আসনে জয়ের মুখ দেখেছে টাকিতে। বাদুড়িয়া, বরানগর, বসিরহাট ও টিটাগড় পুরসভায় তাঁরা জয়ী হয়েছে ১টি করে আসনে। ভাটপাড়া ও হালিশহরে তাঁরা জয়ী হয়েছে ২টি করে আসনে। কোচবিহার জেলায় ৩টি পুরসভায় তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ২০টি আসনে। এর মধ্যে দিনহাটায় তাঁরা জয়ী হয়েছে ১৬টি আসনে। হলদিবাড়ি ও মাথাভাঙায় তাঁরা জয়ী হয়েছে ২টি করে আসনে। উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরসভায় তৃণমূল ১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘বিজেপি প্রার্থীকে দলের কর্মীরাই মানছে না’, সবংয়ে মানস-অমলের তফাৎ বোঝালেন অভিষেক

মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ