প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

কৃষ্ণনগরের পর এবার নদিয়ার তাহেরপুরে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বলি দশম শ্রেণীর ছাত্রী। প্রেমিকের হাতে কুপিয়ে খুন হলেন পড়ুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণনগরের পর এবার নদিয়ার তাহেরপুরে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বলি দশম শ্রেণীর ছাত্রী। প্রেমিকের হাতে কুপিয়ে খুন হলেন পড়ুয়া। এবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণ পাহাড়গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায়। জানা গিয়েছে, দশম শ্রেণির ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে এলাকারই এক যুবক। তাঁর নাম প্রনজিৎ ওরফে শুভ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল শুভ। কিন্তু তাতে রাজি হয়নি ওই নাবালিকা। যার ফলে তাঁকে উত্যক্ত করতে শুরু করে যুবক। এমনকী ছাত্রীর বাড়িতে নানা সময়ে ঢিল ছুঁড়ত ওই তরুণ। নানাভাবে তাঁকে উত্যক্ত করতে থাকেন। এরপর গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই ছাত্রী তাঁর মামাবাড়ি যাওয়ার কথা বলে বাড়িতে বের হন। কিন্তু সে আর ফিরে আসেনি।

মাঝপথেই তাঁকে তুলে নিয়ে যায় অভিযুক্ত তরুণ। মেয়ে সময়মতো বাড়ি না ফিরলে তাঁর খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। মেয়েটির পরিবারের সদস্যরা তাঁর মামারবাড়িতেও ফোন করেন। কিন্তু তাঁরা ওই ছাত্রীর খোঁজ দিতে পারেনি। সন্দেহবশত প্রনোজিৎ ওরফে শুভকে পাকড়াও করে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। তাঁকে মারধর করতেই বেরিয়ে আসে সত্যিটা। প্রনোজিৎ জানায়, তাঁর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই বাড়ির কাছেই পুকুরের ধারে ওই ছাত্রীকে কুপিয়ে খুন করেছে সে। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে তাহেরপুর থানা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রনোজিতের বাবা একজন পরিযায়ী শ্রমিক, ওড়িশায় থাকেন। দিন কয়েক ধরেই সে নিহত ছাত্রীটিকে উত্যক্ত করছিল। কিন্তু ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তাঁকে বাড়ি তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত। এই ঘটনায় এখন তদন্ত চলছে। প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রেমে প্রত্যাখ্যানের পর খুন, এমন ঘটনা বেড়েই চলেছে। দিন কয়েক আগেই কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে প্রেমিকাকে গুলি চালিয়ে খুন করার অভিযোগ উঠেছিল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এরপর নিহত তরুণীর প্রেমিক দেশরাজকে নেপালের বর্ডার থেকে গ্রেফতার করে পুলিশ। ওই তরুণী কলেজ পড়ুয়া ছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও নদিয়ার প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যানের কারণে বলি হতে হল আরেক নাবালিকা কে।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর