বিজেপি সমর্থকের বাড়িতে উনুনে রাখা বোমার বিস্ফোরণ, চাঞ্চল্য সাঁইবাড়িতে

উনুনে রাখা বোমা ফেটে জখম হল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের সাঁইবাড়িতে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনুনে রাখা বোমা ফেটে জখম হল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের সাঁইবাড়িতে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বিজেপি সমর্থকের বাড়ির উনুনে এই বোমা বিস্ফোরণ ঘটে। যে বাড়িতে এই বিস্ফরণের ঘটে ওই বাড়ির মালিকের নাম প্রকাশ মাইতি। এলাকায় বিজেপি সমর্থক বলে পরিচিত। অভিযোগ, নন্দীগ্রামের সাঁইবাড়ি এলাকায় ওই বিজেপি সমর্থকের বাড়িতে উনুনের মধ্যে বোমা রাখা ছিল। সেই সময় পরিবারের এক কিশোরী সেই উনুন ধরাতে গেলে ওই বোমা থেকে বিস্ফোরণ ঘটে। আচমকা বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয় ওই কিশোরী। রড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে সে। দিনে দুপুরে এমন বিস্ফোরণের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।

বীরভূমের রামপুরহাট ঘটনার পর রাজ্যজুড়ে বোমা ও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর একে একে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বোমা, বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয় বহু দুষ্কৃতীকে। গত মার্চ মাসের ২৫ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ঘটিহারানিয়া থেকে সোনাটিকারী যাওয়ার রাস্তায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে লং ব্যারেল একটি বন্দুক, কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার হয়। পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্য ধৃতরা জড়ো হয়েছিলেন। শুক্রবার গভীর রাতে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ। এরপর পুলিশ দেখেই দ্রুত পালানোর চেষ্টা করে ওই দল। পুলিশ তাদের পিছনে ধাওয়া করলে জল কাদা ভর্তি মাঠ ভেঙে পালায় ৭ জন দুষ্কৃতী, সেই দলের দুজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের থেকে একটি বাইকও বাজেয়াপ্ত করে পুলিশ। শনিবার নন্দীগ্রামের সাঁইবাড়িতে বিজেপি সমর্থকের বাড়িতে বিস্ফোরিত বোমা কেন রাখা হয়েছিল তা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষজন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের