ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আর্জি খারিজ করে দিল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। গত ৩ সেপ্টেম্বর থেকে ৯ ক্যামাক স্ট্রিটে অবস্থিত অভিষেকের অফিস বন্ধ রয়েছে। খোলা যাচ্ছে না। অফিসের আলো-পাখা সবই চালু রয়েছে, তাতে বিদ্যুতের খরচ বাড়ছে। পুলিশ তদন্তের কথা বলে সেই অফিসে ঢুকতে নিষেধ করেছে। শুধু তাই নয় কলকাতা পুলিশের ডিসি তাঁদের মমতাপন্থী সাংসদকে জানিয়েছিলেন ফরেন্সিক করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেটা হয়নি। তাই বর্তমান পরিস্থিতির কথা জানতে চেয়ে আদালত পুলিশের থেকে রিপোর্ট তলব করুক। এই আর্জি জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এমনকি কালীঘাটপন্থী সাংসদের আর্জি ছিল, দ্রুত সেই মামলার শুনানি করা হোক। যদিও কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সেই আর্জি ফিরিয়ে দিয়েছে। আজ, মঙ্গলবার আদালতের স্পষ্ট নির্দেশ, নিয়মিত বেঞ্চেই হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস সংক্রান্ত মামলার শুনানি। আগামী ২৩ নভেম্বর সেই শুনানি করা হবে বলে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। গত অগস্ট মাসে অভিষেকের ৯ ক্যামাক স্ট্রিটের অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়েছিল। কলকাতা পুরসভার কর্মী ও শেক্সপিয়ার সরণি থানার পুলিশের সঙ্গে বচসা এমনকি হাতাহাতি-তে জড়িয়ে পড়েছিলেন মমতাপন্থী তৃণমূলের কর্মীরা।

আরও পডুন: স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অবৈধ বিল বোর্ড ভাঙার ঘটনাকে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল ক্যামাক স্ট্রিটে। পুরসভা কর্মীদের গায়ে হাত তোলা থেকে কর্তব্যরত পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চালাচ্ছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। যেহেতু অভিষেকের অফিসে গোটা অশান্তির সূত্রপাত তাই সেটি তদন্তের স্বার্থে বন্ধ করে রেখেছ পুলিশ। তার বিরুদ্ধেই আদালতে গিয়ে ধাক্কা খেয়েছেন কালীঘাটপন্থী নেতা।

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর