বিদেশিনী ও যুবকের রহস্যমৃত্যু মায়াপুরে! উদ্ধার দেহ

ইস্কন সূত্রে জানা গিয়েছে, দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল। সাঁতারও জানতেন তাঁরা। কিন্তু তারপরেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাড়ি গঙ্গায় রাখা জেলেদের একটি ছোট নৌকায় উঠেছিলেন দুইজনে। বেড়িয়েছিলেন গঙ্গা(Ganges) বক্ষে ঘুরে বেড়াতে। কিন্তু সেই যাওয়া, আর জীবিত অবস্থায় ফিরে আসেননি তাঁরা। কার্যত নিখোঁজ হয়ে যান। রাতভর খোঁজ করেও সন্ধান মেলেনি তাঁদের। বৃহস্পতিবার গঙ্গাতেই ভেসে ওঠে তাঁদের দেহ। আর সেই মৃত্যু ঘিরেই চাঞ্চল্য ছড়াল নদিয়া জেলার মায়াপুরে(Mayapur)। কেননা মৃতদের মধ্যে থাকা মহিলা চিনের(China) নাগরিক। 

বুধবার সন্ধ্যার মুখে মায়াপুরে ছাড়ি গঙ্গায় নৌকা করে ঘুরতে বার হন চিনেরা নাগরিক তথা ইস্কনের(ISCON) সদস্য লীলা অবতর দাস(২৫)। তাঁর সঙ্গে ছিল বিশ্বরূপ সাহা ওরফে মলয়(২১)। লীলা আদতে চিনের নাগরিক হলেও গত ২ বছর ধরে ইস্কনেই ছিলেন। মলয়ের বাড়ি কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায়। কিন্তু সেও মায়াপুর হাসপাতাল পাড়ায় মামার বাড়িতে থাকত। গতকাল তাঁরা একটি ছোট নৌকায় চেপে গঙ্গায় ঘুরতে বার হয়েছিলেন সন্ধ্যার সময়ে। কিন্তু আর ফিরে আসেননি। তাই ইস্কনের তরফে খোঁজাখুঁজি শুরু হয়েছিল রাতে। জানানো হয় পুলিশকেও। কিন্তু কোথাও তাঁদের সন্ধান মেলেনি। এদিন সকালে তাঁদের দেহ ভেসে ওঠে ছাড়ি গঙ্গায়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে নৌকায় তাঁরা গঙ্গা বক্ষে ঘুরতে বেড়িয়েছিলেন তা কোনও কারণে ডুবে যায়। আর তার জেরেই মৃত্যু হয়েছে দুইজনের। তবে নৌকা অন্য কেউ চালাচ্ছিল নাকি মলয় চালাচ্ছিল তা আজানা যায়নি।

ইস্কন সূত্রে জানা গিয়েছে, মলয় ইসকনে ভিডিও এডিটিংয়ের কাজ করত। আর লীলা গত ২ বছর হল মায়াপুরে এসেছিলেন। ভক্তিশাস্ত্র নিয়ে পড়াশোনা করছিলেন। দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল। সাঁতারও জানতেন তাঁরা। কিন্তু তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়েই এখন প্রশ্ন উঠে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও তাঁরা এখন ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। কেননা সেখানেই মিলতে পারে ইঙ্গিত যে ঠিক কেন ২জনের মৃত্যু হয়েছে। মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়। রাতেই পোস্টমর্টেম রিপোর্ট মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ