ধানতলায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু BSF’র মহিলা জওয়ানের

BSF’র ৬৮ নম্বর ব্যাটালিয়নে কর্মরত মহিলা জওয়ানের মৃত্যু আত্মহত্যা না কি দুর্ঘটনা তা নিয়ে সংশয় রয়েছে। তাই পুলিশও ঘটনার তদন্ত করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দেশের সীমান্ত রক্ষী বাহিনী বা BSF’র এক মহিলা জওয়ানের। বুধবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়া(Nadia) জেলার রানাঘাট মহকুমার(Ranaghat Sub Division) ধানতলা থানার সীমান্তবর্তী এলাকায়। BSF’র ৬৮ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ওই মহিলা জওয়ানের নাম অনামিকা কুমারী(২৫)। BSF সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি বিহারের সর‌ণ জেলার অবতারপুরে। তবে কী ভাবে ওই জওয়ান নিজেরই ইনসাস রাইফেলের গুলিতে জখম হলেন তা এখনও স্পষ্ট নয়। ধানতলা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে বিষয়টির তদন্ত শুরু করেছে।

BSF সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নদিয়ার BOP বা Border Out Post ইছামতী থেকে রাতের ডিউটিতে বেরিয়েছিলেন অনামিকা। সঙ্গে ছিল ইনসাস রাইফেল। তার পর রাত ১০টা নাগাদ আচমকাই গুলির শব্দ শোনা যায়। অন্য জওয়ানরা সেই শব্দের উৎস সন্ধানে বেরিয়ে রাস্তায় অনামিকার রক্তাক্ত দেহ উদ্ধার করেন। তার পর তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী দত্তফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার অনেকটা আগেই ওই তরুণীর মৃত্যু হয়েছে।

ডিউটিতে বেরোনোর আগে অনামিকার মধ্যে কোনও অস্বাভাবিক আচরণ লক্ষ করেননি বলেই জানিয়েছেন তাঁর এক সহকর্মী। এটি আত্মহত্যা না কি দুর্ঘটনা তা নিয়েও সংশয় রয়েছে। তবে BSF কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক ভাবে তাদের এই ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। অন্য দিকে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই সবটা স্পষ্ট হবে। তার আগে কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়। একই সমগে পুলিশ ঘটনার তদন্তে নেমে এটাও খতিয়ে দেখছে যে, অন্য কেই অনামিকার হাত থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি করেছে কিনা, সেই বিষয়টিও।

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

ফের তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

মমতার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডি-র তল্লাশি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা