জনতার তাড়া খেয়ে বাঁশ বাগানে ঢুকল ভালুক! পরে খাঁচাবন্দি

বাড়ি ফেরার পথে কয়েকজন রাস্তার পাশে একটি কালো লোমশ প্রানীকে দেখতে পান। মুহুর্তে তাঁরা বুঝে যান প্রাণীটি আসলে ভালুক। সঙ্গে সঙ্গেই তাঁরা ভালুকটিকে তাড়া করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেটেলি,মালবাজারের পর এবার বানারহাট। উত্তরবঙ্গে ভালুকের আতঙ্কে কাঁটা এলাকাবাসী। এরমধ্যেই বন দফতর, পুলিশ ও স্থানীয় পরিবেশকর্মীদের প্রচেষ্টায় উদ্ধার হচ্ছে একের পর ভালুক। রবিবারও বানারহাট এলাকার মানুষজন ভালুকের আতঙ্কে ঘরবন্দি হয়েছিল। কিন্তু রবিবার বিকেলে বানারহাট ব্লকের চানাডিপা গ্রামের আলশিয়া মোড় এলাকায় কাজ সেরে বাড়ি ফেরার পথে কয়েকজন রাস্তার পাশে একটি কালো লোমশ প্রানীকে দেখতে পান। মুহুর্তে তাঁরা বুঝে যান প্রাণীটি আসলে ভালুক। সঙ্গে সঙ্গেই তাঁরা ভালুকটিকে তাড়া করেন। তাড়া খেয়ে প্রাণীটি একটি বাঁশ বাগানে ঢুকে পড়ে।

এরপরই গ্রামবাসীরা ওই বাঁশ বাগান ঘিরে রেখে খবর দেয় বন দফতরে। কিন্তু ততক্ষণে কয়েকশো গ্রামবাসী লাঠিশোটা নিয়ে ওই বাঁশবাগান ঘিরে ফেলেছে। ফলে পুলিশ ও বন দফতরকে উৎসাহী জনতাকে হঠাতে যথেষ্ট বেগ পেতে হয়। এরমধ্যেই কয়েকজন হাতের লাঠি দিয়ে ভাল্লুকটিকে খোঁচাখুঁচি করতে থাকে। শেষে জাল ছুড়ে ভালুকটিকে ধরে ফেলেন বনকর্মীরা। তারপর ভালুকটিকে ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিয়ে কাবু করেন তাঁরা। এরপর ভালুকটির শারিরীক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় গুরুমারা প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই