‘ওটা কী ভাসছে’! মহানন্দায় স্নান করতে নেমেই চমকে উঠলেন স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা : পুরাতন মালদার মহানন্দা নদীর চর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহটি শনাক্ত করা যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের চড়ক মাঠ সংলগ্ন মহানন্দা নদীর জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এদিন সকালে মহানন্দা পাড়ে যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  বৃহস্পতিবার মহানন্দাতে স্নান করতে গিয়েই চমকে ওঠেন স্থানীয়রা। তাঁরাই দেখে নদীর পাড় ধরে ভাসছে একজনের দেহ। সঙ্গে সঙ্গে চমকে ওঠেন সকলে। মৃতদেহের খবর পেতেই মহানন্দার পাড়ে ভিড় জমে যায়। স্থানীয়রাই দেহটি প্রথমে নদীর পাড়ে তোলে। সেখানে হাজির কেউই ওই ব্যক্তিকে চিনতে পারেননি। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ। মহানন্দার পাড় থেকে দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর একাংশের অনুমান, নেশাগ্রস্থ অবস্থায় নদীতে নামতে পারেন তিনি। যারফলে  আর উঠতে পারেননি। আবার কেউ কেউ বলেছেন, ওই ব্যক্তিকে মৌলপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও দেখা গিয়েছিল। মৃতের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যয়ানি। পুলিশ সূত্রে খবর, মৃতের আনুমানিক বয়স প্রায় ৫৫ বছর। মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে মৃতের দেহ। ময়নাতদন্তের পরে জানা যাবে তার আসল রহস্য। কীভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই জানা যাবে। তবে মৃতের পরিচয় জানতে তৎপর পুলিশ। পরিচয় জানা গেলেই অনেকটাই তথ্য জানা যাবে। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা