সিউড়িতে চিনা মাঞ্জার দাপট, আহত পথচলতিরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দেশের কোথাও না কোথাও চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। কখন ঘটছে প্রাণহানি আবার কেউ জখম হচ্ছেন। এই আবহে এবার চিনা মাঞ্জায় গলা কাটল এক এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সিউড়িতে। জানা গিয়েছে, বাইক চালিয়ে যাচ্ছিলেন প্রভাত দাঁ। সেই সময় রাস্তায় দুপাড়ে চিনা মাঞ্জা গোটাচ্ছিল দুই কিশোর।  আর সেই সুতোয় প্রভাত বাবুর গলা কেটে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ।

জানা গিয়েছে , চিনা মাঞ্জার জেরে গলায় গভীর ক্ষত তৈরি হয় প্রভাতবাবুর । এরফলে কয়েকটি সেলাই পড়ে তার গলায়।  এই ঘটনা প্রসঙ্গে প্রভাত বাবু জানিয়েছেন, ‘আমি রাস্তায় বাইক নিয়ে যাচ্ছিলাম । আর সেইসময় রাস্তার দুধারে দাঁড়িয়ে দুটি ছেলে চিনা মাঞ্জা গোটাচ্ছিল।  তাতেই সেই সুতো আমার গলায় আটকে যায়।  এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে এক বন্ধু  আমায় হাসপাতালে নিয়ে যায় ।‘

অন্যদিকে সিউড়িতে এই চিনা মাঞ্জার জেরে একটি প্যাঁচা আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রাণী বিশেষজ্ঞরা । বর্তমানে সেই প্যাঁচার চিকিৎসা চলছে । বলা বাহুল্য, চিনা মাঞ্জা নিয়ে বার বার সতর্ক করার পরেও হুঁশ ফেরেনি। রাজ্য সহ গোটা দেশে  প্রায় প্রতিদিন এই মাঞ্জার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন আমজনতারা । আর এবার চিনা মাঞ্জার জন্য জখম হলেন এক ব্যক্তি ।

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো