প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে

দিন দুপুরে শিউরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম রেলওয়ে স্টেশনে। এক ব্যক্তিকে প্রকাশ্যে খুনের চেষ্টা, যাত্রীরা আততায়ীকে ধাওয়া করলে সে ছুরি ঘোরাতে ঘোরাতে প্ল্যাটফর্ম ধরে ছুটতে শুরু করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুপুরে শিউরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম রেলওয়ে স্টেশনে। এক ব্যক্তিকে প্রকাশ্যে খুন, আততায়ীকে ধাওয়া করলে সে ছুরি ঘোরাতে ঘোরাতে প্ল্যাটফর্ম ধরে ছুটতে শুরু করে। শেষমেষ তাঁকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় যাত্রীরা। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৬ জুন) দুপুর বারোটা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের মৌড়িগ্রাম স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে। টেন্ডার নিয়ে ঝামেলার জেরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তবে দিন দুপুরে স্টেশনের মতো ব্যস্ততম জায়গায় এ ভাবে কোপ মারার ঘটনা উপস্থিত সকলকে তাজ্জব করে দিয়েছে। যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটি তদন্ত করছে জিআরপি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আজ দুপুর ১২ টা নাগাদ মৌড়িগ্রামের এক নম্বর প্লাটফর্মের শৌচালয়ের সামনে এক ব্যক্তি ছুরি নিয়ে অন্যজনের উপরে হামলা চালায়। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় প্লাটফর্মেই লুটিয়ে পড়েন ব্যক্তি। কিছুক্ষনের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এরপর আততায়ীকে ধরার জন্যে ধাওয়া করা হলে তিনি ছুরি ঘোরাতে ঘোরাতে যাত্রীদের ভয় দেখাতে শুরু করেন। শেষমেষ তাঁকে হাতেনাতে ধরে ফেলেন যাত্রীরা। শুরু হয় গণপিটুনি। খবর দেওয়া হয় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে ছুটে আসেন, অভিযুক্ত ব্যক্তিকে অস্ত্রসমেত আটক করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌচালয়ের টেন্ডার নিয়ে গন্ডগোলের জেরে এই খুন। আততায়ী শৌচালয়ের টেন্ডার আগে পেলেও এবারে নিহত ব্যক্তি টেন্ডার পেয়েছিলেন। এই নিয়ে শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি পুলিশ। মৃত ব্যক্তির নাম সঞ্জয় গিরি, বয়স ৫০ বছর। বাড়ি নলপুরের সারেঙ্গায় বাসিন্দা ছিলেন। পেশায় সাফাই কর্মী, মৌড়িগ্রাম স্টেশনে শৌচালয় কাজের জন্য এসেছিলেন। এই ঘটনায় যাত্রীদের একাংশের অভিযোগ, মৌড়িগ্রাম স্টেশন এখন পার্কের মতো হয়ে গিয়েছে। কে কোথা থেকে আসছে, বোঝা মুশকিল। নিরাপত্তায় জোর নেই। এখন ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থম্থমে মৌড়িগ্রাম রেলওয়ে স্টেশনের পরিবেশ।

নিউমার্কেট অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ফিরল দেশে

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, মায়াপুরে গ্রেফতার যুবক

বিকেলের চায়ের আড্ডা জমাতে বানিয়ে ফেলুন মুম্বইয়ের বিখ্যাত বাটাটা বড়া

জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের