BREAKING: বঙ্গভঙ্গ রুখতে ডুয়ার্সের মাটি নিয়ে হেঁটে কালিঘাটের পথে ১ ব্যক্তি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উপস্থিত হতে চান। তাঁর কাছে তুলে দিতে চান উত্তরের মাটি। এভাবেই তিনি দিতে চান অখণ্ড রাজ্যের বার্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গভঙ্গ রুখতে অভিনব পদক্ষেপ। পদক্ষেপ নিয়েছেন তৃণমূল (TMC) কর্মী।  বঙ্গভঙ্গের দাবিতে সরব বিজেপি নেতৃত্বের একাংশ। বঙ্গ বিজেপিতে তা নিয়ে দেখা গিয়েছে ভাঙন। পদ্মশিবিরের (BJP) এক অংশের দাবি, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করা হোক। কেএলও বিচ্ছিন্নতাবাদী সংগঠনেরও দাবি তাই। আবার এক অংশের দাবি, জঙ্গলমহকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া হোক। কেন্দ্র, বলছে বঙ্গভঙ্গ সম্ভব নয়। তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে কেন্দ্র ও বঙ্গ বিজেপির মধ্যে। রাজ্য সফরে এসে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার স্পষ্ট নির্দেশ ছিল, পশ্চিমবঙ্গ বিভাজনের কথা না বলার। তারপরেও বিজেপি শিবির থেকে উঠেছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করার দাবি। বঙ্গভঙ্গ রুখতে তাই অভিনব পদক্ষেপ নিলেন এক তৃণমূল কর্মী।

বুধবার ডুয়ার্স (DOOARS) থেকে কালিঘাটের (KALIGHAT) উদ্দেশ্যে রওনা দিয়েছেন ওই ব্যক্তি। তা তো অনেকেই রওনা দেয়, তবে অভিনবত্ব কোথায়? এই তৃণমূলকর্মী উত্তর থেকে দক্ষিণবঙ্গ আসছেন পায়ে হেঁটে। উত্তরের ডুয়ার্সের মাটি নিয়ে তিনি যাচ্ছেন দক্ষিণের কালিঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উপস্থিত হতে চান তিনি। তাঁর কাছে তুলে দিতে চান উত্তরের মাটি। এভাবেই তিনি দিতে চান অখণ্ড রাজ্যের বার্তা। বঙ্গ বিভাজনের যে দাবি উঠেছে, তাঁর বিরোধিতা এভাবেই করেছেন তিনি। এদিন দুপুর নাগাদ ডুয়ার্স থেকে কালিঘাটের উদ্দেশ্যে হেঁটে রওনা দিয়েছেন তিনি। হাতে রয়েছে পাত্রে ঢাকা মাটি। গলায় উত্তরীয়। আর সাদা রঙের টুপি ও গেঞ্জি। গেঞ্জিতে রয়েছে ম্যখ্যমন্ত্রীর মুখের ছবি।

উল্লেখ্য, রাজ্য সফরে এসে জেপি নাড্ডার স্পষ্ট নির্দেশ ছিল, বাংলা ভাগ নিয়ে একটাও কথা না বলার। তবে সেই নির্দেশ পরোয়া না করেই ফের ফের বাংলা ভাগের কথা বলেছিলেন  কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। গত শুক্রবার বিধানসভার ছবিতে তিনি বলেন, যাঁরা তাঁকে ভোট দিয়েছেন, তাঁরা চান বাংলা ভাগ। এই দাবিকে চাপা দেওয়া সম্ভব নয়। বলেন, চাপা দেওয়া সম্ভব হয়নি এই দাবি, আর সম্ভব হবেও না। তবে কি নাড্ডার নির্দেশ অমান্য করছেন? এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেন, ভোকাল ফর লোকাল। স্থানীয় মানুষদের এটাই ভাবি। এরপরেই জোর গলায় বলেন, বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন, দেশের কেন্দ্র সরকারের কাছে এই আবেদন করা হচ্ছে। এর পরেই কার্শিয়াং প্রসঙ্গ টেনে বলেন, ১৯৫৪ সালে কার্শিয়াংকে বঙ্গের অন্তর্ভুক্ত করা হয়েছে।

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি