চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীপুজোর মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড খড়দহে রং কারখানায়, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি: আলোর উৎসবের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা। ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটনা ঘটল খড়দহের ইশ্বরীপুরের রংয়ের কারখানায়। একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে কারখানার ভিতর থেকে। রাসায়নিক পদার্থ মজুত থাকার কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে বলেই জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের  ৫টি ইঞ্জিন।

আগুন লাগার পরেই এলাকাজুড়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ খড়দহের ইশ্বরীপুরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। রংয়ের কারখানায় রাসায়নিক মজুত থাকার কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পরে।  ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বারাকপুরের সিপি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, পাশের গেঞ্জি কারখানাতেও আগুন ছড়িয়ে পরে। আগুনের উৎসস্থল এখনও জানা যায়নি। আগুন নেভানোর কাজ চলছে । তবে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে।

কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতের খবর না থাকলেও কারখানার ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। দমকলের আধিকারিকরা বলেছেন তাঁরা পাঁচিল ভেঙে ভিতরে প্রবেশ করেছেন। তাঁরা জানান, পাশের গেঞ্জি কারখানার আগুন দ্রুতই আয়ত্তে আসলেও রংয়ের কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।

Published by:

Share Link:

More Releted News:

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ