দেগঙ্গায় বোমা বিস্ফোরণে আঙুল উড়ে গেল নাবালকের

বিস্ফোরণের জেরে আরমানের কটি হাতের আঙুল উড়ে গিয়েছে। বাঁ হাতেও চোট পেয়েছে। কে বা কারা ওই বোমা রেখেছিল তা এখনও সামনে আসেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা ঘটল বিস্ফোরণ। কেঁপে উঠল এলাকা। আবারও খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে(Bomb Blast) জখম হল নাবালক(Boy)। না, ভিন্ন কোনও রাজ্যের কথা বলা হচ্ছে না। এই বাংলার বুকেই রবি দুপুরে ঘটেছে এই ঘটনা। উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বারাসত সদর মহকুমার(Barasat Sadar Sub Division) দেগঙ্গা(Deganga) ব্লকের কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকায়। জখম কিশোরের নাম আরমান গাজি। তাকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ১৩ বছরের আরমান স্থানীয় তৃণমূল কার্যালয়ের পিছনে আমবাগানে খেলছিল। সেখানে একটি পরিত্যক্ত ব্যাগ পড়েছিল। তার মধ্যে কী রয়েছে, কৌতূহলবশত খুলে দেখে ওই কিশোর। বল মনে করে গোলাকার বস্তুগুলো টেনে বার করে আনে সে। আর তখনই বিস্ফোরণ ঘটে। আরমানের একটি হাতের আঙুল উড়ে গিয়েছে। বাঁ হাতেও চোট পেয়েছে।

বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে এলাকার সবাই ছুটে আসেন। উদ্ধার করা হয় আরমানকে। খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকেও। পরে ঘটনাস্থলে যান দেগঙ্গা থানা ও চাকলা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। এ পর্যন্ত ওই ব্যাগের মধ্যে ৩টি তাজা বোমা পেয়েছে পুলিশ। বোমাগুলি উদ্ধার করার জন্য বম্ব স্কোয়াডকে করার খবর দেওয়া হয়। বিস্ফোরণ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা শাহাবুল সর্দার বলেন, ‘সামনে লোকসভা নির্বাচন রয়েছে। তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে আইএসএফ এবং বিজেপি চক্রান্ত করে বাগানের মধ্যে এ ভাবে বোমা রেখে গিয়েছে।’ ঘটনার জেরে যত না চাঞ্চল্য ছড়িয়েছে তার থেকেই বেশি ছড়িয়েছে আতঙ্ক। কেননা দেখা যাচ্ছে ধারাবাহিক ভাবে বাংলার বুকে এই ধরনের বোমা বিস্ফোরণের ঘটনায় ছোট ছোট ছেলেমেয়েরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন