উদ্ধার হিমালয়ান ব্ল্যাক বিয়ারের ক্ষতবিক্ষত দেহ

প্রাথমিক তদন্ত অনুমান, ভালুকটি চোরাশিকারিদের খপ্পরে পড়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: এবার রহস্য মৃত্যুর ঘটনা ঘটলো একটি পূর্ণ বয়স্ক হিমালয়ান ব্ল্যাক বিয়ারের।

রবিবার সন্ধ্যায় এই ভালুকটির বুকচেরা মৃতদেহ উদ্ধার হয়েছে জলপাইগুড়ি বনবিভাগের আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার দলমোড়ের জঙ্গল লাগোয়া মাকড়াপাড়া চা বাগান এলাকায়। বনদফতরে কর্মীদের প্রাথমিক অনুমান, ওই ভালুকটির কমপক্ষে ২৪ ঘন্টা আগে মৃত্যু হয়েছে। আর যে ভাবে ধারালো অস্ত্রের সাহায্যে বুক চিরে ফেলা হয়েছে,  তাতে মনে করা হচ্ছে ভালুকটি সম্ভবত চোরাশিকারিদের খপ্পরে পড়ে গিয়েছিল। কারণ ভালুকের পিত্তের প্রচুর দাম রয়েছে চোরাবাজারে। আর ভালুকটির বুক থেকে পেট পর্যন্ত চেরা অন্ত্রের কোনো অবশিষ্ট মেলেনি। জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও (ডিস্ট্রিক ফরেস্ট অফিসার) মৃদুল জয়সওয়াল জানিয়েছেন “ময়নাতদন্তের আগে সিদ্ধান্তে আসা সম্ভব নয়। আমরা সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছি।”

শীতের শুরুতেই অন্যান্য বছরের রেকর্ড ছাপিয়ে এবার বিপুল সংখ্যায় ভালুকের দেখা মিলতে শুরু করেছে ডুয়ার্সের সমতলে। বিষয়টি নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন বনদফতর।তাদের অনুমান ভুটান পাহাড় থেকে দিগভ্রান্ত হয়ে ভালুকটি সমতলে নেমে এসেছিলো। তবে এটি নিছকই হত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সে ব্যাপারে নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বনকর্তারা।তবে বিষয়টি প্রকাশ্যে আসায় প্রচন্ড আলোড়ন তৈরি হয়েছে। বনদফতরের খাতায় ইতিপূর্বে দলমোড়ের জঙ্গল ও আশপাশের এলাকায় ভালুকের আনাগোনার কোনো তথ্য নেই।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য