সাতসকালে দুর্ঘটনায় মৃত্যু ৯ বছরের শিশুর! উত্তপ্ত পোলবা

এই দুর্ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে এত ছোট বাচ্চাকে সাইকেল করে টিউশন পড়তে যেতে দেওয়া হল কেন? তাও আবার বড় রাস্তা ধরে! পাশাপাশি ক্ষুব্ধ জনতা এদিন দাবি করেন, ওই রাস্তা দিয়ে দিনভর বেপরোয়া গতিতে লরি চলাচল করে। তার জেরে এলাকায় দুর্ঘটনা বাড়ছে। তাই অবিলম্বে ওই রাস্তা দিয়ে পণ্যবাহী লরি চলাচল করা বন্ধ করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইকেল চালিয়ে বাড়ি থেকে টিউশন পড়তে যাচ্ছিল মাত্র ৯ বছরের শিশু। কিন্তু সেখানে আর পৌঁছাতে পারল না সে। তার আগেই রাস্তা দিয়ে যাওয়া বেপরোয়া গতির এক লরি পিষে দিল তাকে। বৃহস্পতিবার সাতসকালে এই দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হুগলি জেলার চুঁচুড়া সদর মহকুমার পোলবা থানার সেঁইয়া এলাকা। দুর্ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা চুঁচুড়া-তারকেশ্বর রোড অবরোধ করেন। ঘটনার জেরে পুলিশ ঘাতক লরিটিকে আটক করতে সক্ষম হলেও তার চালক পলাতক। স্থানীয় বাসিন্দারা এদিন পুলিশের সামনেই দাবি করেছেন, চুঁচুড়া-তারকেশ্বর রোড দিয়ে পণ্যবাহী লরি চলাচলের ওপরে রাশ টানতে হবে।

জানা গিয়েছে, মৃত শিশুর নাম রাজ কর্মকার(৯)। সে তৃতীয় শ্রেনীর ছাত্র। সেঁইয়া এলাকাতেই তার বাড়ি। প্রতিদিন সাইকেল চালিয়েই সে টিউশন পড়তে যেত। এদিন সকালে চুঁচুড়া-তারকেশ্বর রোডের ধার দিয়ে সাইকেল করে যাওয়ার সময়েই পিছন থেকে বেপরোয়া গতিতে আসা ওই লরিটি তাকে রাস্তাতেই পিষে দিয়ে চলে যায়। ঘাতল লরির চালক লরি নিয়ে পালাতে গেলেও জনতার হাতে ধরা পড়ে যাওয়ায় লরি ফেলে দিয়েই সে গা ঢাকা দেয়। ক্ষুব্ধ জনতা লরিটিতে ভাঙচুর চালিয়ে রাস্তা অবরোধ শুরু করে। তবে এই দুর্ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে এত ছোট বাচ্চাকে সাইকেল করে টিউশন পড়তে যেতে দেওয়া হল কেন? তাও আবার বড় রাস্তা ধরে! পাশাপাশি ক্ষুব্ধ জনতা এদিন দাবি করেন, ওই রাস্তা দিয়ে দিনভর বেপরোয়া গতিতে লরি চলাচল করে। তার জেরে এলাকায় দুর্ঘটনা বাড়ছে। তাই অবিলম্বে ওই রাস্তা দিয়ে পণ্যবাহী লরি চলাচল করা বন্ধ করতে হবে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক