খুন কা বদলা খুন, জেল খেটেও বাঁচলেন না প্রৌঢ়

রবিবার দুপুরে খুন হয়েছেন দীনেশ, আর তারপর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে রাজার পরিবার। চাঞ্চল্য জলপাইগুড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুন করে জেলে গিয়েছিলেন। জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। বাড়ি ফিরেই খুন হয়ে গেলেন তিনি। আর খুন করলেন কে? পুলিশের সন্দেহ যে যুবককে খুন করে জেলে গিয়েছিলেন প্রৌঢ়, সেই যুবকেরই পরিবার এই খুন(Murder) করিয়েছে। ঘটনাস্থল উত্তরবঙ্গের জলপাইগুড়ি(Jalpaiguri) শহরের সুকান্ত নগর। খুন হওয়া প্রৌঢ়ের নাম দীনেশ বর্মন(Dinesh Burman)। আর এক বছর আগে যে যুবক খুন হয়েছিলেবন তাঁর নাম রাজা বসাক(Raja Basak)। রবিবার দুপুরে খুন হয়েছেন দীনেশ, আর তারপর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে রাজার পরিবার। আর তার জেরেই অনুমান করা হচ্ছে দীনেশের খুনের পিছনে রাজার পরিবারের যোগ রয়েছে। খুনের বদলায় কার্যত খুনের ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের এই শহরে।

জানা গিয়েছে গত বছর আগস্ট মাসে খুন হন রাজা। সেই খুনের নেপথ্যে উঠে এসেছিল পরকীয়ার অভিযোগ। দীনেশের ছেলের বউয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল রাজা। তা নিয়েই অশান্তি নেমে এসেছিল দীনেশের সংসারে। দীনেশ নিজে বার কয়েক রাজাকে বারণ করেছিলেন তার পুত্রবধূর সঙ্গে সম্পর্ক ছেদ করতে। যদিও তাতে রাজা কান না দেয়নি। তার পরেই গত বছর আগস্ট মাসে খুন হয়ে যায় রাজা। অনেকেরই ধারনা সেই খুনের ঘটনার নেপথ্যে ছিলেন দীনেশ। ওই খুনের জেরে দীনেশ গ্রেফতার হলেও পুলিশ তার বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে না পারায় জামিনে ছাড়া পান দীনেশ। সেটাই চলতি বছরের এপ্রিল মাসে। জেল থেকে বেড়িয়েই অবশ্য বাড়ি আসেননি দীনেশ। প্রায় ২ মাস তিনি এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। এদিনই দুপুরে বাড়ি ফেরেন তিনি। আর তার পরে পরেই দীনেশের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। তারা দীনেশকে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা দীনেশের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আর এই ঘটনার প্র থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে রাজা বসাকের পরিবার। মনে করা হচ্ছে রাজার পরিবারই ভাড়াটে গুন্ডাদের দিয়ে এই খুনের ঘটনা ঘটিয়েছে। পুলিশ এখন তাদের সন্ধান শুরু করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ মোবাইল ফোন এবং খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র ও কাঠের বাটাম উদ্ধার করেছে৷

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই