বাউল গান শুনতে এসে গণপিটুনির শিকার, দায়ের অভিযোগ

সুরের টানে এসেছিলেন বাউল গানের আসরে। বাউলের আসরে এসে গনপিটুনির শিকার হতে হবে তা স্বপ্নেও ভাবেননি গণেশ সরেন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  সুরের টানে এসেছিলেন বাউল গানের আসরে। বাউলের আসরে এসে গনপিটুনির শিকার হতে হবে তা স্বপ্নেও ভাবেননি গণেশ সরেন। চোর সন্দেহে তাঁকে মারধর করার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ জেলার বামন গোলা থানার কন্যাদিঘী এলাকায়।  ৪২ বছর বয়সী গণেশকে আহত অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার বামন গোলা থানার তেনাপীড় এলাকায় বাউল গানের এক আসর বসেছিল। প্রতি বছর ওই জায়গায় বাউল গানের আসর বসে। সেই গানের আসরে এসেছিলেন বাউল অনুরাগী গণেশ সরেন। গান শুনতে শুনতে গভীর রাত হয়ে যায়। সেখানেই একটি দোকানের পাশে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর গভীর রাতে ওই ব্যক্তিকে চোর সন্দেহে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় গণেশকে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই ব্যক্তি। রাতে গানের আসরে এসে এই ভাবে গণপিটুনির মুখে পড়তে হবে তা কল্পনাতেও ভাবেননি গণেশ। এমন জঘন্য কর্মকান্ডের নিন্দায় সরব হয়েছেন সমাজের সচেতন মানুষজন। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি উঠেছে। এই ঘটনায় বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ