লালাকে শর্তসাপেক্ষে জামিন দিল বিশেষ সিবিআই আদালত

লালাকে জামিন দেওয়ার শর্ত হিসাবে আদালত জানিয়ে দিয়েছে যে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং ভামোরিয়া গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে তাঁকে থাকতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার মামলায়(Coal Smuggling Case) মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে(Lala) শর্তসাপেক্ষে জামিন(Bail on Condition) দিল আসানসোলের(Asansol) বিশেষ CBI আদালত(Special CBI Court)। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। সোমবারই ছিল আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণের পালা। সেই ভোট মেটার পরের দিনই অর্থাৎ আজ মঙ্গলবার সকালেই আসানসোলে CBI-য়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন লালা। এদিন শুনানিতে বিশেষ CBI আদালতের বিচারক মামলার তদন্তে CBI-য়ের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করলেও লালাকে জামিন দিয়েছে। এদিন আদালতের বিচারক প্রশ্ন তোলেন, গত ৩ বছর ধরে লালা সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে থাকলেও কেন CBI তার বিরোধিতা করে শীর্ষ আদালতে যায়নি। এদিন লালাকে জামিন দেওয়ার শর্ত হিসাবে আদালত জানিয়ে দিয়েছে যে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার নিতুড়িয়া থানা এলাকার ভামোরিয়া গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে তাঁকে থাকতে হবে। সেই সঙ্গে মামলার শুনানির দিনগুলিতে সশরীরে কোর্টে হাজিরা দিতে হবে তাঁকে।

উল্লেখ্য, নিম্ন আদালতের নির্দেশ মোতাবেক, আগামী ২১ মে’র মধ্যে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন করতে হবে CBI-কে। তার পরই এই মামলায় বিচারপ্রক্রিয়া বা ট্রায়াল শুরু হওয়ার কথা। সেই সূত্রেই আদালত এদিন লালাকে জানিয়েছে যে, ভামোরিয়া গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে তাঁর মায়ের সঙ্গেই এখন তাঁকে থাকতে হবে। আদালতের অনুমতি ছাড়া ওই এলাকা ছাড়তে পারবেন না লালা। ইতিমধ্যেই কয়লা পাচার মামলায় দু’টি চার্জশিট পেশ হয়েছে। তবে এখনও চার্জ গঠন হয়নি। এই মামলার আর এক অভিযুক্ত হলেন বিনয় মিশ্র। তবে এখনও তাঁর খোঁজ পাননি তদন্তকারীরা। তিনি ‘নিরুদ্দেশ’। চার্জ গঠনের দিন বিনয় হাজির না হলে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত এদিন দিয়েছে আদালত। রাজ্যে রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই প্রথমে আয়কর দফতর, তার পরে ২০২০ সালে CBI কয়লাকাণ্ডের তদন্তে নামে। তারপরে পরেই লালার বাড়ি, অফিসে তল্লাশি, সম্পত্তি বাজেয়াপ্ত শুরু হয়। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাজি-সহ ৪ জন গ্রেফতার হন। তাঁদের মধ্যে গুরুপদ বাদ দিয়ে বাকি ৩ জন জামিন পেলেও গুরুপদ এখনও দিল্লির তিহাড় জেলে বন্দি হয়েই আছেন।

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান