কালীপুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কোন্নগরে গ্যাস ডিলারের অফিসে

Share:

নিজস্ব প্রতিনিধি: কালী পুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হুগলির কোন্নগরে। সোমবার রাত একটার দিকে জিটি রোড সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার রান্নার গ্যাসের ডিলারের অফিসে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিটি রোডের ধারের একটি বাড়ির এক তলায় ওই গ্যাস ডিলারের অফিস রয়েছে। সেখানে অফিসের ছাদে প্রথম আগুন লাগে। এদিকের ছাদে বেশ কিছু কাগজপত্র রাখা ছিল। ফলে আগুন বৃহৎ আকারে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কালীপুজোর রাতে বাজি ফাটানোর সময় আগুন ধরে গিয়েছিল কাগজে। তার থেকেই ঘটে যায় অগ্নিকাণ্ড।

রান্নার গ্যাসের অফিস সংলগ্ন এলাকাটি অত্যন্ত জনবহুল। অফিসের সামনে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে । ফলে স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। হাসপাতালে চিকিৎসারত রোগী, তাঁদের পরিবার, চিকিৎসক নার্সরা আতঙ্কে বেরিয়ে আসেন।  তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। স্থানীয় কাউন্সিলর শুভাশিস চৌধুরী উপস্থিত হন। দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি।

কালীপুজোর রাতে আগুন লাগে হুগলির তিনটি জায়গায়। চন্দননগরের বৈদ্যপোতায় জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপে আগুন লেগে যায় সোমবার রাতে। বাজির ফুলকি থেকেই মণ্ডপে আগুন লেগেছে বলে দাবি পুজো উদ্যোক্তাদের। চন্দননগরের বড়বাজারে একটি আবাসন ও ফ্ল্যাটে আগুন ধরে যায়। ফ্ল্যাটে থাকেন এক বৃদ্ধ। আগুন লাগার বিষয়টি তার নজরে আসতে তিনি চিৎকার শুরু করেন। স্থানীয় এক ব্যক্তি চিৎকার শুনে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মোমবাতি জ্বালিয়েছিলেন এই বৃদ্ধ। তার থেকেই আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। হুগলিতে এদিন আরও একটি অগ্নিকাণ্ড ঘটেছে। চন্দননগরের তালপুকুর ধারে দুটি ঝুপড়ি ঘরে আগুন লেগে গিয়েছিল। দুটি ঘরই সম্পূর্ণরূপ ভস্মীভূত হয়ে যায়। কিভাবে আগুন লাগল তা এখনো বোঝা যায়নি।

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর