দিঘা ঘুরতে যাওয়া মহিলা পর্যটকের সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা, হোটেলে যা হয়েছিল…

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছর মানেই দিঘা-পুরী-দার্জিলিংয়ে উপচে পরে পর্যটকদের ভিড়। কেউ পাহাড় ভালোবাসেন তো আবার কেউ সমুদ্র। কেউ কেউ আবার ছুটি কাটাতে যান নির্জন জঙ্গলে। এবার দিঘায় ঘুরতে এসে এক মহিলা পর্যটকের সঙ্গে ঘটল ভয়ানক ঘটনা। সমুদ্র সৈকতে ঘুরতে এসে পর্যটক মহিলার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে মৃত মহিলার নাম ঝরনা পৈলান (২৭)। তিনি কর্মসূত্রে মুম্বইয়ে আয়ার কাজ করতেন। ঝরনা পৈলান বিবাহিত তবে তিনি স্বামীর সঙ্গে থাকতেন না। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি তাঁর বাপের বাড়িতে থাকেন। পরে তিনি আয়ার কাজ নিয়ে মুম্বই যান। সেখান থেকে ফিরে বেশ কয়েকজন্দের সঙ্গে আলাপ হয়েছিল তাঁরা তাঁকে দিঘায় ডেকে এনেছিল। ঝরনার রহস্য মৃত্যুর পর তিনজনকে গ্রেফতার করেছে দীঘা থানা পুলিস। তাঁদের নাম সোল্লা বিবি, রহিমউদ্দিন গাজি এবং এমডি খইরুল। অভিযুক্তদের আজ কাঁথি আদালতে তোলা হয়। 

মহিলাকে হোটেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ধৃত তিন অভিযুক্ত পুলিশের কাছে জানিয়েছিল তাঁরা হোটেলে বসে মদ্যপান করছিল। অতিরিক্ত মদ্যপানের কারণে এই অবস্থা হয়েছে।   যদিও এই কথা মানতে নারাজ মৃত তরুণীর দাদা। সৌমেন কুইল্লা বলেন, “আমার বোনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। আমরা পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছি।” পুলিশ জানিয়েছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এসে মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে।  

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১