জাতীয় সড়কে চিকিৎসককে পিষে দিয়ে পালাল লরিচালক

দুর্ঘটনার জেরে বচসা। তারপরে ঠান্ডা মাথায় খুন। এক চিকিৎসককে রাস্তায় পিষে দিয়ে লরি নিয়ে পালাল চালক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নারায়ণগড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠাণ্ডা মাথায় খুন(Murder)। সেটাই দেখা গেল জাতীয় সড়কের(National Highway) ওপরে সোমবার সাত সকালে। এক চিকিৎসককে(Doctor) পিষে দিয়ে পালাল লরিচালক(Lorry Driver)। কার্যত হাড়হিম করার এই ঘটনায় অভিযুক্ত লরি চালককের খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও তাকে আদৌ ধরা যাবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে। কেননা সেই লরিটিকে চিহ্নিত করা যায়নি। পাশাপাশি এই ঘটনার শিকার ওই চিকিৎসকের পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে যে ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা কেউ এগিয়ে আসেননি তাঁদের কোনওরকম সাহায্য করতে। এদিনের ঘটনায় যে চিকিৎসকের এই মর্মান্তিক পরিণতি হয়েছে তাঁর নাম গৌতম মুখোপাধ্যায়। বাড়ি পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার অন্যতম মহকুমা শহর খড়গপুরের বুকে। এদিন সকালে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সড়কপথে দিঘা যাচ্ছিলেন। সেই সময়েই এই ঘটনা ঘটে জেলারই নারায়ণগড়(Narayangarh) থানার উকুনমারী এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর।

আরও পড়ুন নতুন চেকবই দেওয়ার মাধ্যমে সাইবার প্রতারণার চক্র কলকাতায়

জানা গিয়েছে, সোমবার ভোরে জাতীয় সড়ক ধরে দিঘার দিকে যাওয়ার পথে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে ওই চিকিৎসকের গাড়িতে ধাক্কা লাগে। তারপর বচসার পরই ওই চিকিৎসককে পিষে দেয় লরিটি। মৃতের স্ত্রী সঙ্গীতা মুখোপাধ্যায় বলেন, ‘আমরা খড়গপুর থেকে দিঘার দিকে যাচ্ছিলাম। তখনই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাক ড্রাইভারের সঙ্গে তর্কাতর্কি হওয়ার সময় সে লরি স্টার্ট দেয়। ডাক্তারবাবু লরিটি থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, তখন তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি। স্থানীয়রা কেউ আমাদের সাহায্য করেননি।’ লরিটি গৌতমবাবুর গাড়িতে ধাক্কা মারায় গৌতমবাবু ছাড়াও আহত হন তাঁর বাড়ির ২জন সদস্য। ঘটনার খরব পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন ও স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেই সঙ্গে গৌতমবাবুর দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন। পাশপাশি ঘাতক সেই লরিটিকে ও তার চালককে চিহ্নিত করার ব্যবস্থাও করে।

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের