বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

আরও বিপাকে 'মাছ চোর' তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এবার তাঁর বিরুদ্ধে জীবনতলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও বিপাকে ‘মাছ চোর’ তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এবার তাঁর বিরুদ্ধে জীবনতলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক মহিলা। ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে ইতি মধ্যেই গ্রেফতার হয়েছেন শওকত। তাঁকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার ধর্ষণের অভিযোগে আরও বিপাকে পড়লেন তৃণমূল নেতা। অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছেন, তাঁর সঙ্গে ঘটনাটি ঘটেছে ২০১৯ সালের মার্চে। তাঁর পাঁচ বছরের শিশুসন্তানকে আটকে রেখে শওকত এবং তাঁর তিনজন সাঙ্গপাঙ্গ দিনের পর দিন তাঁকে ধর্ষণ করেছেন। তাঁর উপর অত্যাচার চালিয়েছেন।

শওকত মোল্লার তিন ঘনিষ্ঠের মধ্যে একজন তাঁর গাড়ির চালকও রয়েছেন। অন্যজন সেই গাড়িচালকের দাদা। আর চতুর্থজন মূল ষড়যন্ত্রকারী। কিন্তু শওকতের সঙ্গে তাঁর দেখা হল কী করে? পুলিশের কাছে মহিলার আরও অভিযোগ, তাঁর ছেলেকে নিয়ে গিয়েছিল কয়েকজন সমাজবিরোধী। সন্তানকে ফিরে পেতেই তিনি অভিযুক্তদের একজনের সঙ্গে যোগাযোগ করে ছিলেন। এরপর ছেলেকে ফিরিয়ে দেওয়ার নাম করে মহিলাকে নিজের ডেরায় ডাকেন শওকতের গাড়ি চালকের দাদা। তাঁকে প্রথম ধর্ষণ এবং মারধর করেন। এবং স্পষ্ট হুমকি দেন যে, যখন তাঁরা মহিলাকে ডাকবেন তখন তাঁকে চলে আসতে হবে। নইলে ছেলে পাবেন না। ধর্ষণের সময়ের ছবি-ভিডিয়োও তুলে তাঁকে দিনের পর দিন ব্ল্যাকমেল করতে থাকেন অভিযুক্ত। তাঁর কথা না শুনলে সেই সমস্ত ছবি-ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।

এরপর ওই অভিযুক্তই তাঁকে শওকতের ডেরায় পাঠিয়েছিলেন বলে মহিলার অভিযোগ। সেখানে শওকতও তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণ করেন তাঁর গাড়ির চালকও। মহিলার দাবি, এতদিন ভয় ও লজ্জার কারণে তিনি এই ঘটনার কথা কোথাও জানাতে পারেননি। তবে পালা বদল হতেই এবং শওকত মোল্লা গ্রেফতার হতেই তাঁর ভয় কেটে গিয়েছে। তাই তিনি তৃণমূল নেতা ও তাঁর তিন শাগরেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। ইতিমধ্যেই পুলিশ তাঁর অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করেছে।

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষ, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন