ঝগড়ার মধ্যেই যুবকের গোপনাঙ্গ কাটলেন গৃহবধূ

ঘটনার জেরে সব থেকে বড় প্রশ্ন যেটা উঠেছে তা হল, ঝগড়ার মাঝে হঠাৎ করে ওই যুবকের গোপনাঙ্গে কেন নজর পড়ল ওই মহিলার? তাহলে এই ঝগড়ার মূলে কী ধর্ষণ বা যৌন হেনস্থার কোনও ঘটনা লুকিয়ে রয়েছে? যদিও ঘটনার পরে এই ধরনের কোনও অভিযোগ সামনে আসেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফসলের ক্ষেতে ছাগল ঢুকে যাওয়া নিয়ে বেঁধেছিল ঝগড়া। সেই ঝগড়ার মাঝেই বিবাদমান এক যুবকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদা জেলার চাঁচোল মহকুমার রতুয়া-১ ব্লকের চাঁদমনি-১ গ্রাম পঞ্চায়েতের গোরক্ষা পরানপুর গ্রামে। আহত যুবকের নাম দিলওয়ার হোসেন। অভিযুক্ত প্রতিবেশী মহিলার নাম জোৎস্না বিবি। ঘটনার জেরে সব থেকে বড় প্রশ্ন যেটা উঠেছে তা হল, ঝগড়ার মাঝে হঠাৎ করে ওই যুবকের গোপনাঙ্গে কেন নজর পড়ল ওই মহিলার? তাহলে এই ঝগড়ার মূলে কী ধর্ষণ বা যৌন হেনস্থার কোনও ঘটনা লুকিয়ে রয়েছে? যদিও ঘটনার পরে এই ধরনের কোনও অভিযোগ সামনে আসেনি।

জানা গিয়েছে, রবিবার সকালে জোৎস্না বিবির ছাগল দিলওয়ার হোসেনের ফসলের ক্ষেতে ঢুকেছিল। সেই ছাগল ধরে নিজের কাছে রেখে দিয়েছিল দিলওয়ার। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও ছাগল ঘরে না ফেরায় ছাগলের সন্ধান শুরু করে জোৎস্না বিবি। তখনই তিনি জানতে পারেন দিলওয়ারের কাছে রয়েছে তাঁর ছাগল। সেই ছাগল চাইতে গিয়েই ঝগড়া বাঁধে দুইজনের। অভিযোগ সেই সময়েই ঝগড়ার মাঝে দিলওয়ারের গোপনাঙ্গে ব্লেড চালিয়ে দেন জোৎস্না বিবি। আহত ও রক্তাক্ত অবস্থায় দিলওয়ারকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতেই তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। দু তরফেই রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে গ্রামবাসীদের একাংশের দাবি, দিলওয়ারের সঙ্গে ওই মহিলার কোনও পুরাতন বিবাদ বা যৌন হেনস্থার কোনও ঘটনা ঘটে থাকতে পারে। তার জেরেই হয়তো এই কাণ্ড ঘটিয়েছেন জোৎস্না বিবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা