পরকিয়ার জের! স্বামী-সংসার রেখে ঘরছাড়া গৃহবধূ

পরকিয়ার কাণ্ডের জের। দীর্ঘ ১৫ বছরের সংসার ফেলে বাড়ি ছাড়া গৃহবধূ। অসহায় স্বামী ও সন্তান। দিশেহারা হয়ে পুলিশের দ্বারস্থ স্বামী। ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকিয়ার কাণ্ডের জের। দীর্ঘ ১৫ বছরের সংসার ফেলে বাড়ি ছাড়া গৃহবধূ। অসহায় স্বামী ও সন্তান। দিশেহারা হয়ে পুলিশের দ্বারস্থ স্বামী। ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ায়। পরিবারের অভিযোগ সারাদিনই সোশ্যাল মিডিয়ায় চ্যাট করতেন ওই গৃহবধূ। যা নিয়ে স্বামীর সঙ্গে বচসাও হয়েছে। ১২ জানুয়ারি সকালে বাজার করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন ওই গৃহবধূ। রিষড়া মোড় পুকুর আদর্শনগর এলাকার বাসিন্দা কবিতা সিং নামে ওই বধূ। চারিদিকে খোঁজাখুঁজি করেও মেলেনি ওই গৃহবধূকে। কবিতার ফোনও বন্ধ। তাই সন্দেহ অন্য কারোর সঙ্গেই পালিয়ে গিয়েছেন কবিতা।

স্বামী ধর্মেন্দ্র সিং রিষড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। ১৫ বছর আগে কোন্নগর চটকল এলাকার কবিতাকে ভালবেসে বিয়ে করেন ধর্মেন্দ্র। তাঁদের ১৩ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে। ধর্মেন্দ্রর রিষড়া এলাকায় একটি ট্রাভেলিং এজেন্সি রয়েছে। কিন্তু স্বামী ও সন্তানকে ফেলে পরকিয়ায় মজে ঘরছাড়া ওই গৃহবধূ পালানোয় মানসিক ভাবে ভেঙে পড়েছেন স্বামী ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে বারবার ফিরে আসতে আবেদন জানাচ্ছেন স্বামী ধর্মেন্দ্র। পুলিশের প্রাথমিক অনুমান পরকিয়ার জেরেই এই ঘটনা ঘটিয়েছে স্ত্রী। আবার অপহরন বা খুনের ঘটনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

গত তিন বছর ধরে করোনা পরিস্থিতিতে ব্যবসা ভাল চলছিল না ধর্মেন্দ্রর। তাই আর্থিক কিছু সমস্যার কারণে ওই গৃহবধূ বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। ধর্মেন্দ্র জানিয়েছেন, ছয় বছরের মেয়ে সারাদিন ধরে কেঁদে যাচ্ছে মায়ের জন্য। কী করে সামলাব ভেবেই কূলকিনারা পাচ্ছি না।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের