দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

কুণ্ডলী পাকিয়ে পুড়ছে দেহ। দেখে চেনার উপায় নেই।দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ ঘটনা। আর পাঁচটা দিনের মতো কাজে গিয়েছিলেন শেখ শহিদুল নামে এক ঠিকা শ্রমিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুণ্ডলী পাকিয়ে পুড়ছে দেহ। দেখে চেনার উপায় নেই।দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ ঘটনা। আর পাঁচটা দিনের মতো কাজে গিয়েছিলেন শেখ শহিদুল নামে এক ঠিকা শ্রমিক। কিন্তু দিনের শেষে আর বাড়ি ফেরা হল না তাঁর। দুর্গাপুর ইস্পাত কারখানার ২ নম্বর ব্লাস্ট ফার্নেসে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হয় তাঁর। দুর্গাপুরের আরতি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

জানা গিয়েছে, শুক্রবার (১০ জুলাই) রাতের শিফটে কারখানায় কাজের সময় রড ভেঙে গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেলের মধ্যে পড়ে যান তিনি। বিষয়টি জানাজানি হতেই সহকর্মীরা গিয়ে দেখতে পান তাঁর ঝলসানো দেহ। একেবারে কুণ্ডলী পাকিয়ে গিয়েছে। ঘটনাটি গভীর রাতে হওয়ায় টের পেতে দেরি হয় আশেপাশের শ্রমিককদের। এই ঘটনায় নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন সহকর্মীরা। দাবি, ভবিষ্যতে তাঁরাও এমন পরিস্থিতির শিকার হতে পারেন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা? আর্থিক সাহায্যের দাবিতে সরব হয়েছেন। আজ, শনিবার (১১ জুলাই) সকাল থেকে কারখানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তাঁদের দাবি, সঠিক নিরাপত্তার অভাবে অকালে মরতে হল তাঁদের সহকর্মীকে। তাঁর পরিবারের একজন সদস্যের অবিলম্বে চাকরির ব্যবস্থা করে দিতে হবে। উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে কারখানার নিরাপত্তা আরও জোরদার করতে হবে।

মৃত শ্রমিকের সহকর্মী মনোজ রুইদাস জানিয়েছেন, ঘটনার সময়ে তাঁরা দুজনে একসঙ্গেই কাজ করছিলেন। তিনি কিছুক্ষণের জন্যে বিশ্রাম নিতে গিয়েছিলেন। ফিরে এসে শহিদুলকে আর খুঁজে পাননি। পরে জানতে পারেন, ও ল্যাডেলের মধ্যে পড়ে মারা গিয়েছে। তাই কীভাবে ঘটনাটি ঘটল, তা স্পষ্ট নয় তাঁর কাছে। তবে রড ভেঙে ল্যাডেলের উপর পড়ে গিয়েছে বলে অনুমান তাঁর। এই ঘটনায় তাঁরা অবাক। একাধিক প্রশ্ন উঠেছে। তাঁরা কর্মরত শ্রমিকদের নিরাপত্তার দাবিতে সরব তাঁরা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান