আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

আবাস যোজনার উপভোক্তাদের বাড়িতে তথ্য যাচাই করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনার উপভোক্তাদের বাড়িতে তথ্য যাচাই করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে। অভিযুক্ত পঞ্চায়েতের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গতকাল শনিবার (৯ অগস্ট) আবাস যোজনার সমীক্ষার জন্য হিঙ্গলগঞ্জে একটি বাড়িতে ছবি তুলতে গিয়েছিলেন পঞ্চায়েতের ওই অস্থায়ী কর্মী। হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রামের ঘটনা। অভিযুক্তের নাম হাজিকুর রহমান গাজি (৪২)।

অভিযোগ, আবাস যোজনার সমীক্ষা করতে একটি বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত। সেখানে মাত্র একজন মহিলা সদস্য ছিলেন। তথ্য যাচাইয়ের নামে তাঁর বাড়িতে ঢুকে পড়েন অভিযুক্ত। এরপর বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবতীকে ধর্ষণের চেষ্টা করেন। যুবতীর চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসেন। তা দেখেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর যুবতীর পরিবার হিঙ্গলগঞ্জ থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া ওই অভিযুক্তের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগও তুলেছেন কয়েকজন এলাকাবাসী। পালাবদলের পরপরই কাটমানি, দুর্নীতি, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। ওই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ, তিনি তৎকালীন শাসকদল তৃণমূল সরকারের নামে আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নিয়েছেন অনেকের কাছ থেকে। ১৫ বছর ধরে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে হাজিকুর রহমান জানিয়েছেন, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আজ বসিরহাট মহকুমা আদালতে তাঁকে পেশ করা হয়েছে।

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা