মাদারহাট থানার ভিতরে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: থানা থেকে আসামীরা বের হচ্ছে, এই ছবিই দেখা যায় সর্বত্র। কিন্তু এবার দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। থানার ভিতর থেকে বের হচ্ছে মৃতদেহ। আর এই ছবিরই সাক্ষী থাকল আলিপুরদুয়ারের মাদারিহাট থানা।

জানা গিয়েছে,  মঙ্গলবার একটি অভিযোগের ভিত্তিতে চারজনকে ডেকে পাঠিয়ে ছিল মাদারিহাট থানা। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই চারজনের মধ্যে ছিলেন ওই যুবক। জিজ্ঞাসাবাদের কিছুক্ষণ পর মাদারিহাট থানার চাইল্ড কেয়ার কর্নারের বাথরুমে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান থানার কর্মীরা। স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। দেহ নামানোর পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় থানায়।

পুলিশ সূত্রে খবর,  যে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, মৃত যুবক তাঁদের মধ্যেই একজন। কিন্তু কেন এভাবে থানার মধ্যে এই ঘটনা ঘটালো ওই যুবক ? কীভাবে সকলের নজর এড়িয়ে এই কাণ্ড ঘটালেন তিনি, তা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে তদন্তের স্বার্থে রাতেই যোগাযোগ করা হয়েছে মৃতের পরিবারের সঙ্গে। ওই যুবকের কারও সঙ্গে কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

রাবণের কুশপুতুলে আগুন জ্বালাতেই ঝাঁকে-ঝাঁকে ধেয়ে এল স্ফুলিঙ্গ, চোখ কপালে তোলা ভিডিও

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ