‘ঋত তৃণমূলের বিধায়করাও আমার পাশে রয়েছে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সংখ্যাটা ২০৯ নয়, ২৭৫। বিজেপি সরকারের পিছনে ২৭৫ জন বিধায়কের সমর্থন রয়েছে। আজ, বুধবার বরানগরে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০৯ জন দলীয় বিধায়ক ও বাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন। বিধানসভায় আস্থা ভোট করালেই বিজেপির পক্ষে ২৭৫ টি ভোট পড়বে। এমনটাই দাবি শুভেন্দুব অধিকারী।

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর মধ্যেই নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। বর্ধমান থেকে নদিয়া কিংবা বরানগরে নিহতদের পরিবারের কাছে গিয়ে আশ্বাস দিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনি আশ্বস্ত দিয়েছেন, বিজেপি সরকার সকলের কাছে আছে। এদিন বরানগরে নিহত ঘোষ দম্পতির বাড়িতে গিয়ে শুভেন্দু বলেন, ‘২ মিনিটের ভুলে চোরবাগান হয়েছে। চোরবাগানের ঘটনা ক্ষমার অযোগ্য। চোরবাগানের ঘটনার সঠিক তদন্ত হবে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম তথ্য খুঁজে বার করবে। কিন্তু রাজ্যের বেহাল দশা করেছে বিগত সরকারগুলি। প্রতি এক লক্ষ জনের মধ্যে ১০৫ জন পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের নিরিখে অনেক পিছিয়ে রয়েছে। ছ মাসে সবটা করা সম্ভব নয়। ৩৯ বছরের আবর্জনা সাফ করতে সময় লাগবে। তৃণমূল আমলে পুলিশে পর্যন্ত নিয়োগ হয়নি।’

আরও পডুন: ‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আর তৃণমূল কীভাবে এই ঘটনার সমালোচনা করছে। ওদের জন্য তো রাজ্যটার এই অবস্থা। আমি বলেছিলাম ৪ মে-র পর সবকিছু থাকবে একটা দল থাকবে না। দেখুন, তৃণমূলের নাম ও নিশান মুছে গিয়েছে। আর একটা কথা বলি, বিধানসভায় আগামিকাল আস্থা ভোট ডাকলে ২০৯ নয় দেখবেন আমার পক্ষে ২৭৫টি ভোট পড়েছে। একটা তৃণমূল তো হাত তুলেই বসে রয়েছে আমার সঙ্গে আসবে বলে। সজলরা সেটা জানে। রোজ দেখে বিধানসভায়।’

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

মহিলা নৃত্যশিল্পীকে চড় পুলিশ কর্তার! প্রতিবাদ করায় জনতার দিকে পিস্তল তাক, ভাইরাল ভিডিও

পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ৪০-এ প্রয়াত আলিয়া-শেফালির সহ-অভিনেত্রী দিব্যা

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘ঋত তৃণমূলের বিধায়করাও আমার পাশে রয়েছে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে