রাবণের কুশপুতুলে আগুন জ্বালাতেই ঝাঁকে-ঝাঁকে ধেয়ে এল স্ফুলিঙ্গ, চোখ কপালে তোলা ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: দশেরা উপলক্ষে গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দেশের বিভিন্ন প্রান্তে রাবণ দহন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অশুভ শক্তিকে পুড়িয়ে শুভ শক্তির জয় ঘোষণা করতেই এমন আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই রাবণ দহন করতে গিয়ে সাক্ষা‍ৎ ঝলসে মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রেহাই পেলেন অসংখ্য দর্শক। তাদের নিরাপদ আশ্রয়ের খোঁজে দিগ্বিদিক ছুটতে থাকার ছবি ইতিমধ্যেই আনলাইনে ভাইরাল হয়েছে। ওই ভিডিয়ো দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে।

ইউআরআর ডট _আম্মু ডট নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টধারী রাবণ দহনের সময়ে ঘটা ভয়ঙ্কর ভিডিয়ো আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটি মাঠের মধ্যে পেল্লাই সাইজের রাবণের এক কুশপুত্তলিকা দাঁড়িয়ে। আশেপাশে ছড়িয়ে অসংখ্য দর্শক। এক ব্যক্তি কুশপুত্তলিকার কাছে গিয়ে নিচের দিক থেকে তাতে আগুন ধরিয়ে দিচ্ছেন। আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথেই কুশপুত্তলিকায় লাগানো আতশবাজিগুলো বিস্ফোরিত হতে শুরু করে এবং আগুনের স্ফুলিঙ্গ ও রকেটগুলো চারপাশের ভিড়ের দিকে ছুটে যায়। হঠাৎ এই বিস্ফোরণের মুখে পড়ে দর্শকরা আতঙ্কে বিভিন্ন দিকে দৌড়াতে শুরু করে দিয়েছেন। যদিও ভিডিয়োটি কোথাকার সে সম্পর্কে কিছু জানা যায়নি। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে ডট কম’।

ভিডিয়োটি অনলাইনে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই দেড় কোটির বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন এবং ৯ হাজারের বেশি ব্যবহারকারী কমেন্টস করেছেন। নেটিজেনদের একাংশ এই অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণগুলোকে বলিউডের কমেডি সিনেমা ‘গোলমাল ৩’-এর একটি মজাদার দৃশ্যের সাথে তুলনা করছেন। নেটিজেনদের একাংশ আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘কুশপুতুলের ভিতরে আতশবাজি রাখার আইডিয়া কোন গর্দভের?’ ‘গব্বর’ নামে এক নেটা নাগরিক মজাচ্ছলে লিখেছেন, ‘রাবণ পাল্টা লড়াই করছে। ভারত নতুনদের জন্য নয়।’ তিনি মজা নেওয়ার এক ইমোজিও জুড়ে দিয়েছেন।

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

ক্যান্সার আক্রান্ত রোগী কতদিন বাঁচবেন? মুখের ছবি দেখে বলে দেবে AI

অমিতাভের বাড়িতে হামলার ছক! ‘আর লেখার ক্ষমতায় নেই’, বিগ বি-র পোস্ট নিয়ে আতঙ্ক

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ