সামাজিক মাধ্যমে আগ্নেয়াস্ত্র-সহ ছবি পোস্ট, ধৃত যুবক

সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করে পুলিশের নেক নজরে যুবক। তাকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করে পুলিশের ‘নেক নজরে’ যুবক। তাকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম ইমরান খান।

দক্ষিণ ২৪ পরগনা  জেলার মগরাহাটের বাসিন্দা ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করেছিল সে। আর সেই সূত্র ধরে ওই যুবকের কাছ থেকে এবং মগরাহাটের বিভিন্ন জায়গা থেকে মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। এছাড়াও দুটি কার্তুজ ও বেশ কয়েকটি তাজা বোমা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইমরানকে গ্রেফতার করার পাশাপাশি এই ঘটনায় আরও দুই যুবককে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় ছবি পোস্ট করে। সেই ছবি নজরে আসে পুলিশের। এরপর তৎপরতা শুরু করেন তদন্তকারীরা। ডায়মন্ড হারবার থানার পুলিশ গ্রেফতার করে ওই যুবককে। কীভাবে ওই যুবকের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র পৌঁছল, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা বুঝতে পারেন, কোনও বেআইনি অস্ত্রচক্রের সঙ্গে যুক্ত রয়েছে ইমরান। তদন্তে নেমে পুলিশের কাছে উঠে আসে গুরুত্বপূর্ণ আরও তথ্য। পুলিশ জানতে পারে, মগরহাট এলাকার বেশ কিছু জায়গায় বেআইনি অস্ত্রের কারবার চলছে। এরপর তল্লাশি অভিযানে নেমে মগরাহাটের বিভিন্ন এলাকা থেকে আটটি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুটি কার্তুজ, তাজা বোমা উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে এদিন আরও দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের