ফ্ল্যাটের ভিতরে রক্তারক্তি কাণ্ড! উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য নরেন্দ্রপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: রক্তে ভেসে যাচ্ছে ঘর! নিথর অবস্থায় পড়ে যুবকের মৃতদেহ। খুনের অভিযোগ! মাঝরাতে হাড়হিম কাণ্ড দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার নরেন্দ্রপুর থানার নবগ্রামে। পুলিশ সূত্রে খবর, গতকাল, রবিবার রাতে নবগ্রামের একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার হয়। গুলিবিদ্ধ অবস্থায় ঘরের মধ্যেই পড়েছিল সে। মৃতের নাম অরূপ মণ্ডল (৩৭)। তাঁর ঘরের ভিতর থেকেই উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছ’রাউন্ড গুলি। এই ঘটনার তদন্তে নেমে খুনের অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পডুন: গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। আবাসনের বাসিন্দারা এই বিষয়ে মুখ খুলতে চাননি। মৃতের পরিবারের দাবি, গতকাল, রবিবার মধ্যরাতে প্রায় ১টা নাগাদ এক পরিচিত ব্যক্তি অরূপের মৃত্যুর খবর তাঁর মামাকে দেন। তারপরেই নবগ্রামের ফ্ল্যাটে অরূপের মামা ও পরিবারের সদস্যরা পৌঁছান। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তে খবর, মৃতের মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনায় অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং তাঁর এক বন্ধু রাজুকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তদন্ত করে দেখছে নরেন্দ্রপুর থানা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কিন্তু কেন তারা এই ঘটনা ঘটাল? সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ভোটের সময়ে গুলি চালানোর ঘটনা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম