বউ ফেরাও, ৫ হাজার নাও! ফেসবুকে আর্তি যুবকের

৯ ডিসেম্বর ওই গৃহবধূ তাঁর ২ বছরের ছেলেকে নিয়ে নিখোঁজ হন। বাড়ি ছাড়ার আগে ওই গৃহবধূ নিজের ভোটার, আধার কার্ড, সন্তানের বার্থ সার্টিফিকেট, গয়না, টাকা-সব নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন। সব থেকে বড় কথা, ঘটনার দিন রাতে বাড়ির সদর দরজা বন্ধ ছিল। তাই ঘরের বাঁশের জানলা ভেঙে সেই গৃহবধূ পালিয়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বউ গিয়েছে ভেগে। তাতেই মাথায় হাত এক যুবকের। শেষে বউ ফেরত পেতে বিজ্ঞাপন দিল সে ফেসবুকে। ‘আমার বউকে খুঁজে দাও কেউ। খুঁজে পেয়ে ফিরিয়ে দিলে ৫ হাজার টাকা দেব।’ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার পিংলা ব্লকের বাসিন্দা ওই যুবক পেশায় রাজমিস্ত্রী। মাসখানেক আগে রাজমিস্ত্রির কাজে সে হায়দরাবাদ গিয়েছিল। কিন্তু সেখানেই সে জানতে পারে গত ৯ ডিসেম্বর বাড়ি থেকে বউ পালিয়ে গিয়েছে। কিন্তু কার সঙ্গে গিয়েছে কোথায় গিয়েছে তার কোনও হদিশ নেই। বউ নিখোঁজের খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরেছে সেই যুবক। তারপর থেকে চেনাপরিচিতদের বাড়ি, আত্মীয়স্বজনদের বাড়ি, বন্ধুদের বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছে সে। কিন্তু এখনও তাঁর বউয়ের হদিশ সে পায়নি। সেই হদিশ পেতে প্রশাসনের দরজাতেও কড়া নাড়তে বাকি রাখেনি সে। কিন্তু কোথাও কিছু না পেয়ে শেষে সে শরণাপন্ন হয়েছে ফেসবুকের। সেখানেই দিয়েছে সে বিজ্ঞাপন। ‘আমার বউ ফিরিয়ে দাও।’

ওই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে অপর এক ব্যক্তি জড়িত। তবে তিনি কে তা কেউ এখনও জানতে পারেননি। ওই যুবক যখন হয়দরাবাদে গিয়েছিল তখনই ওই ব্যক্তির সঙ্গে কোনওভাবে আলাপ হয় ওই মহিলার। সেই ব্যক্তিই ওই মহিলাকে একটি ফোনও কিনে দেন। তার মধ্যমেই দুই পক্ষের যোগাযোগ ছিল। ৯ ডিসেম্বর ওই গৃহবধূ তাঁর ২ বছরের ছেলেকে নিয়ে নিখোঁজ হন। বাড়ি ছাড়ার আগে ওই গৃহবধূ নিজের ভোটার, আধার কার্ড, সন্তানের বার্থ সার্টিফিকেট, গয়না, টাকা-সব নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন। সব থেকে বড় কথা, ওই যুবকের পরিবারের দাবি, ঘটনার দিন রাতে বাড়ির সদর দরজা বন্ধ ছিল। তাই ঘরের বাঁশের জানলা ভেঙে সেই গৃহবধূ পালিয়ে যান। গ্রামবাসীদের দাবি ওই দিন রাতে গ্রামে একটি নম্বরহীন ন্যানো গাড়ি এসেছিল। সম্ভবত তাতে করেই চম্পট দিয়েছেন ওই গৃহবধূ।

তবে এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন বউহারা যুবক। তিনি এখন যে কোনও মূল্যে বউ ফেরত চান, সঙ্গে ছেলেকেও। তাঁর আশঙ্কা বউকে ভুল বুঝিয়ে কেউ না তাঁকে পাচার করে দেয়। এই বিষয়ে তাঁর বক্তব্য, ‘আমার বউকে বাইরের দুনিয়ার লোভ দেখিয়ে কেউ নিয়ে গিয়েছে। ও লেখাপড়া জানে না। ওকে কোথাও ছেড়ে দিলে বাড়ি পর্যন্ত ফিরে আসতে পারবে না। মাসখানেক হলো হায়দরাবাদে গিয়েছিলাম। বাবা-মায়ের কাছে থাকত আমার বউ আর ছেলে। হায়দরাবাদেই জানতে পারি, ৯ই ডিসেম্বর রাতে বাড়ির বাঁশের জানলা ভেঙে কোথাও চলে গিয়েছে! আমাদের বাড়িতে কোনও ফোন নেই। যে ওকে নিয়ে পালিয়েছে সে একটি ফোন কিনে দিয়েছিল বলে জানতে পেরেছি। ওই ফোনটাই যত নষ্টের মূলে। ফোনটি লুকিয়ে ব্যবহার করত আমার বউ। আমি বা বাড়ির কেউ ঘুণাক্ষরেও তা জানতাম না। বাড়ি থেকে ভোটার কার্ড, আধার কার্ড, গয়না, টাকা সব নিয়ে পালিয়েছে। ফেসবুকেও পোস্ট দিয়েছি। যদি কেউ এদের সন্ধান দেয়, তাঁকে ৫ হাজার টাকা পুরস্কার দেব। আমি চাই যে এই কাজ করেছে, সে ধরা পড়ুক। আমার বৌ-ছেলে বাড়ি ফিরে আসুক। আমি ওদের নিয়েই থাকতে চাই।’ 

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ