এ কেমন বাইক! অবাক চোখে দেখছে ইস্পাতনগরী

মাত্র ১৫ হাজার টাকা দিয়ে অবাক করা এক বাইক তৈরি করে ফেলেছে ছোটন। কেননা লম্বা সেই বাইকে সাওয়ার হতে পারবেন একসঙ্গে ১০জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইন মানলে একটা বাইকে(Bike) সাওয়ার হতে পারেন ২জন। কিন্তু সব জায়গাতেই ১টা বাইকে ৩ থেকে ৪জনকেও সাওয়ার হতে দেখা যায়। কিন্তু ১০জনকে একসঙ্গে সাওয়ার হতে দেখেছেন কী কেউ কোথাও? জানি উত্তরটা সবার একই হবে, ‘না’। যদি দেখার ইচ্ছা থাকে তাহলে একবার ঘুরে আসুন বাংলার ইস্পাতনগরী(Steel City) হিসাবে পরিচিত দূর্গাপুর(Durgapur) শহর থেকে। সেখানেই দেখতে পাবেন একটা বাইকে চেপে ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে ১০জন। দুর্গাপুরের গোপালমাঠ এলাকার দুবচুরিয়া গ্রামের বাসিন্দা ছোটন ঘোষ(Choton Ghosh) তাঁর নিজের বুদ্ধিতে আর বন্ধুদের সাহায্যে গড়ে তুলেছেন লম্বা এক বাইক যাতে আরামসে ১০জন বসে যাতায়াত করতে পারবেন। সেই বাইকই এখন অবাক চোখে তাকিয়ে তাকিয়ে দেখছেন দূর্গাপুর শহরের বাসিন্দারা।

আরও পড়ুন ডিগ্রি কলেজে কেন তৃণমূল নেতার ছেলের আইবুড়ো ভাত, উঠছে প্রশ্ন

কীভাবে সম্ভব হল এই বাইক নির্মাণ আর কেনই বা এমন বাইক তৈরি করা হল? ছোটনের দাবি, ‘আমরা সব বন্ধু মিলে একসঙ্গে ঘুরতে যাব। এমন একটা মোটর বাইক তৈরি করার ইচ্ছা আমার বরাবর ছিল। তখনই এমন বাইক তৈরির কথা আমার মাথায় আসে। সকলের সাহায্যে আমি তৈরি করেছি ওটা।’ পেশায় ফুল ব্যবসায়ী ছোটন ইতিমধ্যেই তাঁর নিজের তৈরি সেই মোটর বাইক দু’নম্বর জাতীয় সড়কে চালিয়ে সকলকে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন। ছোটনের তৈরি ওই বাইক চলে ব্যাটারিতে। তাঁর দাবি, এক বার চার্জ দিলে সেই বাইক নাকি চলবে প্রায় ১০০ কিলোমিটার পথ। আর এমন যান দামেও সস্তা। ওই মোটর সাইকেল তৈরি করতে তাঁর খরচ হয়েছে নাকি মাত্র ১৫ হাজার টাকা। ওই বাইকে রয়েছে ছোট সাউন্ডবক্স, যা মোবাইলের ব্লু টুথ কানেকশনের সঙ্গে জুড়ে দিলে শোনা যাবে মনপসন্দ গানও। কার্যত শিল্পনগরীর বুকে এখন সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে এই উদ্ভাবনী শিল্পও।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে