‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘যাঁরা আমার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন, বলছেন দল ছাড়ার কারণ আমি, তাঁদের উদ্দেশ্যে বলি এখনই ফিরে আসুন। আপনারা পুনরায় দলে ফিরলে, আমি এখনই পদত্যাগ করব,’ বিদ্রোহী তৃণমূল নেতাদের এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার কালীঘাটে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘যদি ওদের কেউ ফিরে আসে, আমি ২৪ ঘন্টার মধ্যে ইস্তফা দেব। মিলিয়ে নিন, একজনও আসবে না।’

গত ৪ মে-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ক্রমশ ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। প্রথম প্রথম সংখ্যাটা কম হলেও, বিগত কয়েকদিনে কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। মমতার সঙ্গ ছেড়েছেন অনুব্রত মণ্ডল, মদন মিত্ররা। আর দল ছেড়েই তাঁদের নিশানায় অভিষেক। বিদ্রোহী তৃণমূল নেতাদের দাবি, ‘অভিষেক দলটা শেষ করে দিয়েছে। আইপ্যাকের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের ক্ষতি করে দিয়েছে। অভিষেক বিজেপির বিরুদ্ধে লড়তে পারবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে আড়াল করায় তাঁকে ছাড়তে বাধ্য হচ্ছি।’ মোটামুটি এই লাইনেই কথা বলেছেন কালীঘাট তৃণমূলত্যাগী নেতা বা নেত্রীরা। কিন্তু সেই সব নেতাদের আদপে দল ছাড়ার কারণ তিনি নন, অন্য কিছু রয়েছে। এদিন এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, ‘একটা কেন্দ্রীয় এজেন্সির সমন আসতেই যদি আপনি চলে যান, তাহলে এটা পরিষ্কার যে আপনি লড়াই করতে চান না। আপনি ভয় পান। আর ভয় পান বলেই মাথা নত করেন। ইডি তো আমাকেও ডেকেছে, আমি তো পালিয়ে যাইনি। আমাকে ১০ বার ডেকেছে, সিআইডি ডেকেছে, রাজ্য পুলিশ ডেকেছে। আমার বিরুদ্ধে ২০-৩০টা এফআইআর হয়ে গিয়েছে, আমি নিজেও জানি না। যদি আপনি অভিষেককে চারটে গালি না দেন, তবে তো ইডি-সিবিআই বা ওদিকের পুলিশ আপনাকে ছাড়বে না! ওটা বললেই ওদিক থেকে বেঁচে থাকা যাবে, এটাই ডিল। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তারা এখন ওদিকে বালিশ চাটার জন্য ছটফট করছে।’

আরও পডুন: জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

তৃণমূল সাংসদ আরও বলেন, ‘যদি দলের হারের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, তবে চব্বিশের লোকসভায় যে দল ২৯টা আসন জিতল, সেই জয়ের ক্রেডিটও তো আমার। ডিসক্রেডিট আমার হলে, জেতার সময় ক্রেডিটও আমার। ৬০ জন বিধায়ক গিয়েছে, কিছু মানুষ চলে গিয়েছে, ২০ জন সাংসদ চলে গেল। আপনারা এটাই বলছেন তো যে অভিষেক দলটা ছেড়ে দিলে আপনারা সবাই চলে আসবেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ওপেন চ্যালেঞ্জ করছি। আপনারা দলে ফিরে আসুন, ১ ঘন্টার মধ্যে আমি ইস্তফা দিয়ে দেব। আপনারা ৩টের সময়ে আসুন, আমি ৪টের সময় পদ ছেড়ে দিচ্ছি। কেউ আসবে না, কারণ ওনাদের আসল উদ্দেশ্য বাঁচা, দল করা নয়।’

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক