জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়ের সাফল্যের মাঝেই আইনি জটিলতায় বড় ধাক্কা! পকসো মামলায় গ্রেফতার অভিনেতা রোহিত চান্ডেলের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। ফলে আপাতত বিচার বিভাগীয় হেফাজতেই থাকতে হবে তাঁকে। এদিকে চলমান বিতর্কের জেরে জনপ্রিয় ধারাবাহিক ‘সৈরাব’ থেকেও তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। 

টেলিভিশন অভিনেতা রোহিত চান্ডেলের দায়ের করা জামিনের আবেদন খারিজ করেছে পকসো আদালত। ১৭ জুলাই ২০২৬ মামলাটির শুনানি হলেও আদালত তাঁকে জামিন দেওয়ার আবেদন নাকচ করে দেয়। এর ফলে আপাতত বিচার বিভাগীয় হেফাজতেই থাকতে হবে অভিনেতাকে। তবে আদালত কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে বিচারের নথিতে বিস্তারিত কোনও কারণ উল্লেখ করা হয়নি। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মামলাটি আগামী সোমবার ফের শুনানির তালিকায় থাকতে পারে। যদিও পরবর্তী শুনানির নির্দিষ্ট দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রোহিতের হেফাজতে থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: শৌচাগারের জল দিয়ে তৈরি হচ্ছে শিকঞ্জি! ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা

উল্লেখ্য, গত ১০ জুলাই মুম্বই পুলিশ রোহিত চান্ডেলকে গ্রেফতার করে। অভিযোগ, এক ১৬ বছর বয়সি কিশোরকে দীর্ঘদিন ধরে অনুসরণ করতেন তিনি। শুধু তাই নয়, ব্লক করে দেওয়ার পরও একাধিক ফোন নম্বর থেকে ওই নাবালিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বলে অভিযোগ। এছাড়াও ৫ জুলাই কিশোরীর বাড়ির কাছে গিয়ে তাঁকে হেনস্থা এবং শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগও দায়ের হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে রোহিতের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের ১২ নম্বর ধারার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ৭৮ (স্টকিং), ১১৫(২) (স্বেচ্ছায় আঘাত করা) এবং ৩৫২ (ইচ্ছাকৃত অপমান বা উস্কানি) ধারায় মামলা রুজু করে পুলিশ। গ্রেফতারের পর তাঁকে বিশেষ পকসো আদালতে তোলা হলে আদালত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। এই মামলার প্রভাব পড়েছে রোহিতের পেশাগত জীবনেও। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধারাবাহিক ‘সৈরাব’-এর শুটিং যাতে বন্ধ না হয়, সেই কারণে প্রধান পুরুষ চরিত্র থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ‘অনুপমা’ খ্যাত অভিনেতা সাগর পারেখের সঙ্গে নির্মাতাদের আলোচনা চলছে বলে জানা গিয়েছে। যদিও সাগর পারেখ নিজে জানিয়েছেন, তাঁকে এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ঠিকই, তবে এখনও কোনও চুক্তি চূড়ান্ত হয়নি। একইভাবে ধারাবাহিকের নির্মাতা সংস্থা বা সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকেও নতুন কাস্টিং নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য