আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌সোনার বাংলা যদি গড়তে হয়, বাংলার মানুষের নাম বাদ কেন?’‌ মোদিকে প্রশ্নবাণ মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার খণ্ডঘোষ থেকে নির্বাচনী জনসভা করার পর বাঁকুড়ার ওন্দায় সমাবেশ করেন মুখ্যমন্ত্রী। বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই হুমায়ুন কবীর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধনা করেন তিনি। তৃণমূল কংগ্রেসকে হারাতে হাজার কোটি টাকার ডিল নিয়ে সরাসরি মোদিকে কাঠগড়ায় তুলেছেন মমতা। এমনকী এই জনসভা থেকে এসআইআর করে কেন বাংলার মানুষের নাম বাদ দেওয়া হল?‌ কড়া প্রশ্নবাণ মোদিকে ছোড়েন তৃণমূল সুপ্রিমো।

এদিকে হুমায়ুন কবীর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে মুসলিম ভোট ভাগ করতে হাজার কোটি টাকার ডিল হয়েছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌দেখেছেন তো তৃণমূল কংগ্রেসকে হারাতে এক হাজার কোটি টাকার ডিল হয়েছে। আমাদের হারানোর জন্য এক হাজার কোটি টাকার ডিল হয়েছে। দেখছেন তো একটা পার্টিকে ভাগ করার জন্য ১০০০ কোটি টাকার ডিল করেছে। তার জন্য আবার আমোদী–প্রমোদী বাবুকে রাস্তায় নামতে হচ্ছে। বলছে, ভিডিওটি নাকি আর্টিফিশিয়াল। যে করেছে সে বলছে ভিডিওটি সত্যি। বলছি, কত শাক দিয়ে মাছ ঢাকবেন? অনেক টাকা না? ভাবুন, চিন্তা করুন। অনেক পয়সা আছে তো!‌ চুরি করা টাকা আছে তো!‌ দেখলাম হাজার কোটি টাকার ডিল। মুসলিম ভোট ভাগ করতে এই কাজ করেছে। আবার হিন্দুদের একজোট হওয়ার কথা বলছেন। আপনাদের চরিত্র আসলে কী?‌ গিরগিটির থেকেও খারাপ।’‌

অন্যদিকে বাঁকুড়ার ওন্দায় সভার শুরু থেকেই এসআইআর নিয়ে সুর সপ্তমে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিরোধীদের একটিও ভোট না দেওয়ার আহ্বান করেন মুখ্যমন্ত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মোদিকে কাঠগড়ায় তুলে বলেন, ‘‌৯০ লক্ষের নাম বাদ গিয়েছে। তার মধ্যে ৬০ লক্ষ হিন্দু, ৩০ লক্ষ মুসলিম। ওদের প্রথম খেলা ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দাও। কেন ভাই? সোনার বাংলা যদি গড়তে হয়, তাহলে বাংলার মানুষের নাম বাদ কেন? এই তালিকাতেই তো তোমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ। তার পরেও কেন এই তালিকায় ভোট হচ্ছে না বাংলায়? তার মানে তুমি অনুপ্রবেশকারীদের ভোটেই জিতেছ? বিহারেও বলেছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভোট। বাংলাতেও বলে। অথচ লুকিয়ে লুকিয়ে অনেক লোককে এখানে আশ্রয় দেয়। বেশি কথা বললে সব কিছু ফাঁস করে দেব ভাই।’

এছাড়া বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। ভোটের পর বিজেপি নেতা–মন্ত্রীদের যে দেখা যাবে না সেটাও জানিয়ে দেন তিনি। বিজেপি এবং তাঁদের নেতা–মন্ত্রীদের কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমরা কথা দিলে কথা রাখি। আর ওরা প্রতারণা করে। সব জায়গায় ভোটের আগে গিয়ে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে ভোটের ফলপ্রকাশের পর আর খুঁজে পাওয়া যায় না। ওরা তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেয় আবার। আমাদের চার্জশিট তোমাদের বিরুদ্ধে। তোমরা দেশের মানুষের সঙ্গে অত্যাচার করেছ। খুন করেছ। দেশের সংবিধানকে ধ্বংস করে দিয়েছে। মা–ভাই–বোনদের উপর অত্যাচার করেছে। তোমাদের তো পদত্যাগ করা উচিত।’‌

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

তৃণমূল ১৪৭, বিজেপি ১৩৭, বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ