এসআইআরের নামে হেনস্থা, ২৭ জানুয়ারি CEO দফতরে যাচ্ছেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেকের নেতৃত্বে রাজ্যের CEO দফতরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।আগামী ২৭ জানুয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। তৃণমূলের তরফে সময় চেয়ে CEO অফিসে সোমবার চিঠি পাঠানো হয়েছে। এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,কমিশনের দেওয়া সময়ের মধ্যেই শেষ হবে এসআইআর। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে যে সমস্ত বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে তাতে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হয়নি এসআইআরের কাজে দাবি কমিশনের।

যদিও ৫ই জানুয়ারি থেকে নির্বাচন কমিশনে যে রিপোর্ট পাঠানোর কথা তাতে চলতি সপ্তাহের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এসআইআর -এর শুনানিকে কেন্দ্র করে যে গন্ডগোল হয়েছে তার সম্পূর্ণ রিপোর্ট দেওয়া হল। আর এই রিপোর্ট খতিয়ে দেখতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়ালকে একদিনের ঝটিকা সফরে ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনার পর আগামী দিনে কিভাবে রাজ্যে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে এসআইআর (SIR)এর কাজকে সম্পন্ন করা যাবে তা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। পাশাপাশি আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বুথ কিভাবে হবে তা সবিস্তারে আলোচনা হয়েছে বলেও কমিশন সূত্রে খবর। মঙ্গলবার থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুরু হতে চলেছে পর্যবেক্ষণের কাজ। রাজ্যে নতুন নিয়োগ হওয়ার চারজন স্পেশাল রোল অবজারভারের নেতৃত্বে হবে এই পর্যবেক্ষণের কাজ।

যেখানে উপস্থিত থাকবেন চল্লিশ জন মাইক্রো অবজারভার। কমিশন সূত্রে খবর, এই পর্যবেক্ষণের কাজ সরজমিনে খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্বয়ং। রাজ্যে এসআইআরের জন্য যাদের এখনও পর্যন্ত শুনানিতে ডাকা হয়েছে এবং তাঁরা যে নথি প্রদান করেছেন তা সম্পূর্ণ খুঁটিয়ে এবং খতিয়ে দেখবেন চারজন স্পেশাল রোল অবজারভার, মাইক্রো অবজারভার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা। নির্বাচন কমিশন রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে যে নির্দেশ দিয়েছিল তা অক্ষরে অক্ষরে কতটা পালন করা হয়েছে, সেই সবকিছুই এবার এই পর্যবেক্ষণে ধরা পড়বে।

নির্বাচন কমিশন(Election Comission) সূত্রে খবর, এই ক্ষেত্রে যদি বিএলও, এইআরও থেকে শুরু করে ইআরও পর্যন্ত কারুর কোন গাফিলতি থাকে তাহলে তার জন্য তাঁকে শাস্তি পেতেই হবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এদিকে সোমবার দেশের সর্বোচ্চ আদালত নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে সেই নামের তালিকা প্রকাশ করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে। বহু দূরে থাকা বিডিও দফতরে এসআইআরের শুনানি নয়। ভোটারদের স্বার্থে স্থানীয় ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসেও শুনানি কেন্দ্র করার পরামর্শ সুপ্রিম কোর্টের।

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের