মমতার ‘কুলাঙ্গার’র পর এবার অভিষেকের ‘কালসাপ’, নিশানায় শুভেন্দু

রাজ্যের বিরোধী দলনেতাকে নাম না করেই ‘কালসাপ’ বলে আক্রমণ শানলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতাকে নাম না করেই আক্রমণের ধারা বজায় রইল শনিবারও। কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার মাটিতে দাঁড়িয়ে অধিকারী পরিবারের নাম না করে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বলেছিলেন, ‘এই জেলাতেই কয়েকজন হার্মাদ চাকরি বিক্রি করেছে। পুরুলিয়ার চাকরিও এখানে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমাদের অজান্তে বিক্রি করে দেওয়া হয়েছে। যাঁদের খাইয়ে পরিয়ে মানুষ করেছিলাম। তাঁরা আজ এসব করছে। ভাবছে যাই এবার দিল্লি দখল করে আসি। বাংলা দখল করতে পারে না। তাঁর আবার বড় বড় কথা। এই গদ্দারদের খাইয়ে, পরিয়ে মানুষ করেছি। তাদের নিজেদের ক্ষমতা ছিল তৃণমূলকে ছাড়া লড়াই করার। অখিল গিরি দাঁড়িয়েছিল কন্টাই থেকে। ওরা ছাগলের তৃতীয় সন্তান ছিল। মানুষের ঘরে ভালো মানুষের পাশাপাশি কুলাঙ্গারও জন্মায়।’ এবার সেই পথে হাঁটা দিয়েই রাজ্যের বিরোধী দলনেতাকে নাম না করেই ‘কালসাপ’ বলে আক্রমণ শানলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। 

আরও পড়ুন দিল্লি থেকে ১০০ দিনের টাকা ছিনিয়ে আনার চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক

এদিন অর্থাৎ শনিবার আলিপুরদুয়ারের(Alipurduyar) মাটি থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) নিশানা করে অভিষেক বলেন, ‘খাইয়ে, পরিয়ে, লালন করে যাকে বড় করলাম, সে আর মানুষ নয়। কালসাপ। সুযোগ পেয়ে আপনাকেই ছোবল মারছে। এদের যোগ্য দেবেন কিনা? এমন কোনও দল দেখেছেন, যে দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, বিরোধী দলনেতারা চিঠি লিখে কেন্দ্রকে বলছেন যে বাংলার মানুষের টাকা আটকে রাখুন। সারা ভারতে এমন নেতা খুঁজে পাবেন না। বাংলার বিরোধী দলনেতা রাজ্যের মানুষের অধিকারের টাকা বন্ধ করে দিতে বলছেন। মানুষের অধিকারের টাকা কখন বন্ধ করেন? যখন মানুষকে দুর্বল ভাবা হয়। আগামী দিনে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এক কোটি সই আমাকে দিন। দিল্লি থেকে বকেয়া টাকা ছিনিয়ে আনব আমি।’ এদিন অভিষেকের সবায় মহিলাদের পাশাপাশি চা বাগানের শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। যদিও তারপরেও এলাকার বিজেপির নেতারা এদিন দাবি করেছেন, ২০২৪ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপিই জিতবে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং