৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। সোমবার (১৫ জুন) রাতে তিনি ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগে ডায়মন্ড হারবারের কালীতলা আশুলিয়া থানায় অভিষেক, তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

ক্ষমতায় থাকাকালীন একের পর এক দুর্নীতি করে গিয়েছেন অভিষেক এবং তাঁর দলবল। পালাবদল হতেই তাঁর সেই দুষ্কর্মের পর্দা ফাঁস হচ্ছে। কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতি, ত্রিপল চুরি-সহ একাধিক অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে নতুন করে মাটি চুরির অভিযোগ উঠল। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২০২০ সালে আমফানের সময় দুর্গতদের জন্য আনা ত্রাণের ত্রিপল বেআইনি ভাবে তৃণমূলের পার্টি অফিসে মজুতের অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা ববি। অভিযোগ উঠেছিল, অভিষেকের মদতে ত্রিপলের মতো প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বেআইনিভাবে লুকিয়ে রেখে দুর্গতদের বঞ্চিত করা হয়েছিল। এতে প্রায় ২৫০ কোটি টাকা আর্থিক দুর্নীতি হয়েছিল। এরপরেই তিনি অভিষেক ও তাঁর দলবলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। এবার অভিষেক, তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ মোট ২৩ জনের বিরুদ্ধে প্রমাণ-সহ ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ তুললেন তিনি। গতকাল রাতে আশুলিয়া থানায় এফআইআর দায়ের করার সময় প্রমাণস্বরূপ ওই এলাকার বেশ কিছু স্যাটেলাইট ছবি দেখান ববি।

বিজেপি নেতার অভিযোগ, ধাপে ধাপে প্রায় ১৬৩ বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে চোরাপথে বিক্রি করা হয়েছে। যার মূল্য ৩০০ কোটিরও বেশি। ২০২২, ২০২৩ সালে তা আরও বাড়ে। তখন অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও তোয়াক্কা করেনি, যেহেতু তখন অভিষেকের দল ক্ষমতায় ছিল। কিন্তু এমন মাটি কাটার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে হয়েছে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের উত্তেজনা সন্দেশখালিতে

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে ইরানকে আটকে দিল নিউজিল্যান্ড

এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন